http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৩৭ রাগান্বিত হয়েছেন এর পূর্বে কখনো অনুরূপ হননি। এবং এরপরে অনুরূপ কখনো হবেননা। এরপর তিনি তাঁর মিথ্যা কথাগুলোর উল্লেখ করবেন এবং তিনি বলবেনঃ আমি আমার নিজের চিন্তায়ই অস্থির আছি। বরং তোমরা অন্যের কাছে যাও। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। অতঃপর তারা মূসার (আ) কাছে এসে বলবে, হে মুসা, আপনি আল্লাহ্র একজন বিশেষ রাসূল, আল্লাহ্ আপনাকে তাঁর রিসালাতের দায়িত্ব দ্বারা বিশেষ মর্যাদা দান করেছেন এবং আপনার সাথে সরাসরি কথা বলে সমস্ত মানুষের ওপর আপনাকে মর্যাদা দান করেছেন। সূতরাং আপনি আমাদের জন্যে আপনার প্রভুর কাছে সুফারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদের মধ্যে ডুবে আছি? আপনি কি দেখছেন না আমাদের দুরবস্থা কি পর্যায়ে পৌছেছে? তখন মূসা (আ) তাদেরকে বলবেনঃ আমার রব আজ যেরূপ রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে অনুরূপ আর কখনো হননি এবং এর পরেও কখনো হবেন না। বস্তুতঃ আমি এমন এক প্রাণকে (ব্যক্তি) হত্যা করেছি যাকে হত্যা করার নির্দেশ আমাকে দেয়া হয়নি। আমি আমার নিজের চিন্তায়ই অস্থির আছি। বরং তোমরা 'ঈসা’ আলাইহিস সালামের কাছে যাও। অতঃপর তারা ঈসার (আ) কাছে এসে বলবে, হে ঈসা, আপনি আল্লাহ্র রাসূল । দোলনার মধ্যে থাকাবস্থায় আপনি মানুষের সাথে কথাবার্তা বলেছেন। আপনি তাঁর (আল্লাহ্র) একটি বাক্যে সৃষ্টি,যা তিনি (আপনার মা) মরিয়মের মধ্যে নিক্ষেপ করেছিলেন। আর আপনি তাঁর রূহ্ ও বটে। সুতরাং আমাদের জন্যে আপনার প্রভূর কাছে সুফারিশ করুনন। আপনি কি দেখছেন না আমরা কিরূপ কষ্টের মধ্যে আছি? আপনি কি দেখছেন না আমরা কিরূপ মহাবিপদের মধ্যে ডুবে আছি? তখন ঈসা (আ) তাদেরকে বলবেনঃ আমার রব আজ যেরূপ ক্রোধান্বিত হয়েছেন, ইতিপূর্বে আর কখনো হননি এবং এরপরে কখনো অনুরূপ রাগান্বিত হবেন না। অবশ্য তিনি তাঁর কোনো অপরাধের কথা উল্লেখ করেননি। আমি আমার নিজের চিন্তায় অস্থির আছি। তোমরা বরং অন্যের কাছে যাও। তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন তারা আমার কাছে এসে বলবে, হে মুহান্মাদ, আপনি হলেন আল্লাহ্র রাসূল, নবীদের আগমন ধারা সমাপ্তকারী। আল্লাহ্ আপনার পূর্বের ও' পরের সমস্ত গুণাহ্ মাফ করে দিয়েছেন। সুতরাং আপনি আমাদের জন্যে আপনার রবের কাছে সুফারিশ করুন। আপনি কি দেখছেন না, আমরা কিরূপ মহাকষ্টের মধ্যে আছি? আপনি কি দেখছেন না আমরা কিরূপ বিপদের মধ্যে ডুবে রয়েছি? তিনি বলেনঃ অতঃপর আমি রওয়ানা হয়ে আরশের নীচে যাবো এবং আমার প্রতিপালকের সামনে সিজ্দায় লুটে পড়বো । এরপর আল্লাহ্ তা’ আলা (আমার অন্তর) প্রশস্ত করে দেবেন এবং আমাকে তাঁর প্রশংসা করার জন্যে এমন কিছু শিখিয়ে দেবেন, যা আমার পূর্বে আর কারোর জন্যে উম্নুক্ত করা হয়নি! অতপর আমাকে বলবেনঃ হে মুহাম্মাদ, মাথা উঠাও, প্রার্থনা করো, যা চাইবে তা তোমাকে দেয়া হবে। সুফারিশ করো, কবুল করা হবে। এরপর আমি আমার মাথা তুলবো এবং বলবো, হে আমার রব, আমার উন্মাতকে রক্ষা করুন। আমার উন্মাতকে মুক্তি দিন। তখন আমাকে বলা হবে হে মুহাম্মাদ, আপনার উন্মাতের মধ্য থেকে যাদের ওপর কোনো প্রকারের প্রবেশ করিয়ে দিন। আর আপনার অবশিষ্ট উন্মাত, অন্যান্য দরজা দিয়ে প্রবেশ করবে।
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।