http’//islamiBoi.wordpress.com ৩৮৭। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গোশ্ত আনা হলো। তাঁর সামনে বাহুর গোশত পেশ করা হলো। বস্তুতঃ তিনি এটাই বেশী পছন্দ করতেন। তিনি দাঁত দিয়ে তা কেটে কেটে খাচ্ছিলেন আর বলছিলেনঃ আমিই হবো কিয়ামাতের দিন সমস্ত মানুষের সরদার বা নেতা। তোমরা কি জানো কিয়ামাতের দিন কেন আল্লাহ তা’ আলা আগে পরের সমস্ত লোককে একই মাঠে সমবেত করবেন? ঘোষণাকারীর আওয়াজ তাদের সবার কানে পৌছে যাবে, দৃষ্টি তাদেরকে বেষ্টন করে রাখবে (অর্থাৎ তারা আল্লাহ্র দৃষ্টি থেকে এড়িয়ে থাকতে পারবেনা), সূর্য তাদের অতি নিকটে এসে যাবে। মানুষের ওপর এমন মুসীবত চেপে বসবে যে, তা তাদের জন্য অসহনীয় হয়ে দাড়াবে। অবশেষে লোকেরা পরস্পর বলবে, তোমরা কি দেখছোনা তোমরা কি মুসীবতের মধ্যে আছো? তোমরা কি দেখছোনা যে, তোমরা এখন কি অবস্থায় পৌছেছো? সুতরাং এখন এমন ব্যক্তির খোঁজ করছোনা কেন, যিনি তোমাদের জন্যে তোমাদের প্রভুর কাছে সুফারিশ করবেন? এ সময় লোকেরা একে অন্যকে বলবে, চলো আদম আলাইহিস সালামের কাছে যাই। তখন তারা আদমের (আ) কাছে এসে বলবে, হে আদম, আপনি মানব জাতির পিতা। আল্লাহ্ স্বহস্তে আপনাকে সৃষ্টি করেছেন। আপনার দেহে রূহ্ ফুঁকে দিয়েছেন। ফিরিশতাকুলকে আদেশ করলে তারা সকলে আপনার উদ্দেশ্যে সিজদা করেছে। অতএব আপনি আপনার রবের নিকট আমাদের (বিপদ মুক্তির) জন্যে সুফারিশ করুন। আপনি কি দেখছেন না যে, আমরা কিরূপ কষ্টের মধ্যে আছি? আপনি কি দেখছেন না যে, আমাদের ওপর দিয়ে কিরূপ অসহনীয় বিপদ যাচ্ছে? তখন আদম (আ) বলবেনঃ আমার রব আজ এমন ক্রোধান্বিত হয়েছেন অনুরূপ আর কখনো হননি। এবং আজকের পরেও অনুরূপ ক্রোধাম্বিত কখনো হবেন না। বস্তুতঃ তিনি আমাকে একটি বৃক্ষের (ফল খাওয়া) থেকে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা. অমান্য করেছি। আমার নিজের চিন্তায়ই আমি অস্থির আছি। বরং তোমরা অন্য কারো কাছে যাও। তোমরা 'নূহের’ কাছে যাও। অতঃপর তারা নৃহ্ আলাইহিস সালামের নিকট যাবে এবং বলবে, হে নূহ, এ মাটির পৃথিবীতে আপনিই প্রথম রাসূল! আল্লাহ্ তা’ আলা আপনাকে 'কৃতজ্ঞ বান্দাহ’ বলে নামকরণ করেছেন। আমাদের জন্যে আপনার রবের কাছে সুফারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কিরূপ বিপদের মধ্যে ডুবে আছি? আপনি কি দেখছেন না কিরূপ মুছিবত আমাদের ওপর চেপেছে? তখন তিনি তাদেরকে বলবেন, আমার রব আজ যেরূপ রাগান্বিত হয়েছেন, এর পূর্বে অনুরূপ আর কখনো হন নি এবং এর পরেও অনুরূপ কখনো হবেন না। তিনি আমাকে একটি বিশেষ দোয়া করার অধিকার দিয়েছিলেন, কিন্তু আমি তা আমার জাতির (উম্মাতের) বিরুদ্ধে ব্যবহার করেছি। সুতরাং ' আমি আমার নিজের চিন্তায়ই অস্থির আছি। বরং তোমরা ইব্রাহীম আলাইহিস সালামের কাছে যাও। তখন লোকেরা ইব্রাহীমের (আ) কাছে আসবে এবং বলবে, আপনি আল্লাহ তা’ আলার নবী। পৃথিবীবাসীদের মধ্য থেকে তিনি আপনাকেই খলীল বা বন্ধু বানিয়েছেন। সুতরাং আপনি আমাদের জন্যে আপনার প্রভুর কাছে সুফারিশ করুন। আপনি কি দেখছেন না, আমরা কি মহাবিপদের মধ্যে ডুবে আছি? আপনি কি দেখছেন না আমাদের দুরবস্থা কি পর্যায়ে পৌছেছে? তখন ইব্রাহীম (আ) তাদেরকে বলবেন, আমার রব আজ যেরূপ
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।