সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http’//IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৩৩ বলবো, হে আমার প্রভূ, আমার উন্মাতকে রক্ষা করুন, আমার উন্মাতকে বাঁচান। এবার আমাকে বলা হবে, যাও যার অন্তরে সরিষার পরিমাণও ঈমান আছে তাকে দোযখ থেকে বের করো। অতঃপর আমি যাবো এবং তাই করবো। মা’ বাদ ইবনে হিলাল (রা) বলেন, NEE NET TONE EET আমাদেরকে বর্ণনা করেছেন। মা’বদ (রা) বলেন, এরপর আমরা আনাসের (রা) নিকট থেকে বিদায় হয়ে আসলাম । আমরা 'জাব্বান’ নামক কবরস্থানে পৌছে বললাম, যদি আমরা হাসানের(বস্রী) সাথে সাক্ষাৎ করে তাঁকে সালাম দিয়ে যেতাম, তাহরে ভালই হতো। এ সময় তিনি (যালিম শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের ভয়ে) আবু খালীফার গৃহে আত্মগোপন করে ছিলেন। মা’ বাদ বলেন, এরপর আমরা তাঁর কাছে গিয়ে তাঁকে সালাম জানিয়ে বললাম, হে সাঈদের বাপ, এই মাত্র আমরা আপনার ভাই আবু হামযার (আনাস) নিকট থেকে আসলাম । তিনি আমাদেরকে শাফাআত সংক্রান্ত যে হাদীস বর্ণনা করেছেন, অনুরূপ হাদীস আমরা আর কখনো শুনিনি। তিনি বললেন, আচ্ছা তা আমাকে শুনাও। আমরা তাঁকে হাদীসটি শুনালাম। তিনি বললেন, আরো যা অবশিষ্ট রয়েছে, তা পেশ করো, আমরা বললাম, তিনি তো আমাদেরকে এর অধিক বর্ণনা করেননি। হাসান বস্রী বললেন, এ হাদীসটি আমি বিশ বছর পূর্বে যখন তাঁর কাছে শুনেছি তখন তিনি ছিলেন পূর্ণ বয়ফ্ক এবং স্থৃতি শক্তির অধিকারী। কিন্তু এখন তিনি কিছু অংশ বাদ দিয়েছেন। আমি বুঝতে পারছিনা মুহ্‌তারাম বুজুর্গ (আনাস) তা কি ভুলে গেছেন না তোমাদের কাছে বর্ণনা করাটা উপযুক্ত মনে কয়েননি? কেননা তোমরা হয়ত তাওয়াক্কুল করে আমল বিহীন বসে থাকবে। এ কথা শুনে আমরা হাসান বস্রীকে বললাম, অনুগ্রহ পূর্বক আপনি হাদীসের অবশিষ্ট অংশ আমাদের কাছে বর্ণনা করুন। তখন তিনি হেসে বললেন, "মানুষকে তাড়াহুড়া করার প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে”- (সূরা আল আম্বিয়া ৪ ৩৭)। বস্তুতঃ আমি তোমাদেরকে তা বর্ণনা করার উদ্দেশ্যেই তো এই আলোচনা করেছি। তিনি বলেছেনঃ "অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, চত্র্থখবার আমি আমার প্রভুর কাছে ফিরে আসবো এবং বিশেষ বাক্যে আমি তাঁর প্রশংসা করবো। এরপর আমি তাঁর উদ্দেশ্যে সিজদায় লুটে পড়বো। তখন আমাকে বলা হবে, হে মুহাম্মাদ, মাথা তোলো, আর বলো, যা বলবে তা শুনা হবে। প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে। সুফারিশ করো, তা কবুল করা হবে। এবার আমি বলবো, হে আমার প্রভূ, এখন আমাকে যে ব্যক্তি শুধু মাত্র "লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, (অন্য কোনো আমল করেনি) তাকে বের করে আনার অনুমতি দান করুন। তখন আল্লাহ্‌ বলবেন, 'এ কাজ তোমার নয়’ । অথবা বলেছেন, 'একাজ তোমার ওপর অর্পিত হবেনা’ । বরং আমার মহাশক্তি, আমার অহংকার, আমার বিশালতা ও আমার প্রভাব-প্রতিপত্তির শপথ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাদেরকে (জাহান্নাম থেকে) বের করে আনবো যারা শুধুমাত্র ‘লা ইলাহা ইন্লান্লাহ’ বলেছে। মা’বুদ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, হাসান বস্রী যেটুকু হাদীস আমাদেরকে বলেছেন, তিনি অবশ্যই তা আনাস ইবনে মালিকের (রা) কাছে শুনেছেন। আমার মনে হয়, হাসান বস্রী এ কথাও বলেছেন, 'বিশ বছর পূবে তিনি যখন স্বরণ শক্তিতে পরিপূর্ণ ছিলেন তখন এ হাদীস বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।