সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৩২ সহীহ মুসলিম http://lslamiBoi.wordpress.com ৩৮৬। মা’বাদ ইবনে হিলাল আং্‌ আনাযী (রা) বলেন, আমরা আনাস ইবনে মালিকের (রা) কাছে রওয়ানা হলাম এবং সাবিতের (রা) মাধ্যমে তাঁর সাক্ষাত পরর্থনা করলাম। আমরা যখন তাঁর নিকট পৌছলাম, তিনি পূর্বাহনের (চাশৃতের) নামায পড়ছিলেন। সাবিত (রা) আমাদের জন্যে ভিতরে প্রবেশের অনুমতি নিলেন। আমরা তাঁর (আনাসের) নিকট গেলাম এবং তিনি সাবিতকে (রা) নিজের পাশে খাটের ওপর বসালেন। অতঃপর সাবিত তাকে বললেন্‌, হে হাম্যার বাপ, আমাদের বস্রার ভাইয়েরা চাচ্ছে আপনি তাদেরকে শাফাআতের হাদীস বর্ণনা করে শুনান। অতঃপর তিনি বললেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেনঃ কিয়ামাতের দিন লোকেরা ভীত সতত্রপ্ত হয়ে একে অপরের কাছে ছুটাছুটি করতে থাকবে। এরপর তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি আপনার সন্তানদের জন্যে সুফারিশ করুন। তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই। বরং তোমরা ইব্রাহীম আলাইহিস সালামের কাছে যাও। তিনি হচ্ছেন আল্লাহ তা’ আলার বন্ধু (খলীলুল্লাহ)। অতঃপর তারা ইব্রাহীম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেনঃ আমি এ কাজের উপযুক্ত নই। বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি হচ্ছেন কালীমুন্লাহ্‌। আল্লাহ তা’ আলা তাঁর সাথে সরাসরি কথা বলেছেন। এবার তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, এ কাজের উপযুক্ত আমি নই ব্রং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কেননা তিনি হচ্ছেন রূহুল্লাহ্‌ ও কলেমাতুল্লাহ্‌। লোকেরা তাঁর কাছে আসবে। তিনি বলবেনঃ আমি এ কাজের উপযুক্ত নই বরং তোমরা মুহাম্মাদ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তারা আমার কাছে আসবে। আমি বলবো, হাঁ, আমিই এ কাজের উপযুক্ত অতঃপন্ন আমি আমার রবের কাছে যাব। আমি তীঁর কাছে অনুমতি চাইবো এবং আমাকে অনুমতি দেয়া হবে। আমি গিয়ে তাঁর সম্মুখে দাঁড়াবো। আমি এমন সব বাক্যে তাঁর প্রশংসা করবো- এখন তা বর্ণনা করার সামর্থ আমার নেই। অবশ্য তখন আল্লাহ তা’ আলা আমাকে তা শিখিয়ে দেবেন, অতঃপর আমি তাঁর সামনে সিজদায় লুটে পড়বো। তখন আমাকে বলা হবে, হে মুহাম্মাদ, মাথা উঠাও। তুমি বলো, যা বলবে তা শুনা হবে। তুমি পার্থনা কর, : যা চইবে তা দেয়া হবে। সুফারিশ কর, কবুল করা হবে। তখন আমি বলবো, হে আমার প্রভূ, আমার উশ্মাতকে মুক্তি দিন, আমার উশন্মাতকে মুক্তি দিন। আমাকে বলা হবে, যাও, যার অন্তরে একটি গম অথবা যবের’পরিমাণও ঈমান রয়েছে তাকে দোযখ থেকে বের করে নাও। অতঃপর আমি তাই করবো। আমি পুনরায় আমার রবের কাছে ফিরে আসবো এবং সেই বিশেষ বাক্যে তাঁর্ন প্রশংসা করবো। এর পর আমি সিজদায় লুটে পড়বো। আমাকে বলা হবেঃ হে মুহাম্মাদ, মাথা উঠাও। বলো, যা বলবে শুনা হবে। প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে। সুফারিশ করো, কবুল করা হবে। তখন আমি বলবো, হে আমার প্রভু, আমার উম্মাতকে বাঁচান, আমার উন্মাতকে মুক্তি দিন। এবার আমাকে বলা হবেঃ যাও, যার অন্তরে অনু পরিমানও ঈমান আছে তাকে দোযখ থেকে ' বের করে নাও। তখন আমি গিয়ে তাই করবো। অতঃপর আমি আমার প্রভুর কাছে ফিরে এসে সেই বিশেষ বাক্যে তাঁর প্রশংসা করবো এবং তাঁর সামনে সিজদায় লুটে পড়বো। আমাকে বলা হবেঃ হে মুহাম্মাদ, মাথা উঠাও এবং বলো, যা বলবে, তা শুনা হবে, প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে। সুফারিশ করো কবুল করা হবে। তখন আমি

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।