http’//islamiBoi.wordpress.com ৩৫ দ্বিতীয় পর্যায়ে আমরা এমন রাবীদের হাদীস বর্ণনা করবো যারা প্রথম স্তরের রাবীদের অনুরূপ স্মৃতিশক্তি ও সুখ্যাতির অধিকারী নন এবং তাদের মত শক্তিশালী রাবীও নন । তারা যদিও প্রথম স্তরের রাবীদের সমান মর্যাদাসম্পন্ন নন কিন্তু তাদের দোষক্রটি প্রকাশ পায়নি বা গোপন রয়েছে। তারা সত্যবাদী এবং হাদীসের রাবী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। হাদীস বিশারদগণ তাদের দোষারোপ করেননি এবং মিথ্যাবাদিতার দোষে দোষী সাব্যস্ত করে তাদের বর্ণনা পরিত্যাগ করেননি । বরং তাদের কাছে নির্দ্িধায় ইল্ম অর্জন করেছেন। যেমন আতা ইবনে সায়েব, ইয়াধীদ ইবনে আবু যিয়াদ ও লাইস ইবনে আৰু সুলাইম । এ ধরনের রাবীগণ যদিও জ্ঞান, চরিত্র ও যোগ্যতার দিক থেকে আলেমদের কাছে প্ৰসিদ্ধি লাভ করেছেন, কিন্তু তাদের সমকালীন সিকাহ রাবীদের সমতুল্য মর্যাদার অধিকারী নন। বিশেষজ্ঞদের নিকট এটা (স্মৃতিশক্তি ও বিশ্বস্ততা) উন্নত মর্যাদা ও উত্তম বৈশিষ্ট্যের মাপকাঠি । . তুমি কি দেখছো না, তুমি যদি এ তিনজনকে অর্থাৎ আতা, ইয়াযীদ ও লাইসকে মানসুর ইবনে মু’তামির, সুলাইমানুল আ'’মাশ ও ইসমাঈল ইবনে আবু খালিদের সাথে হাদীস সংরক্ষণে দৃঢ়তা ও মজবুতির মানদণ্ডে তুলনা কর- তাহলে এদেরকে সম্পূর্ণরূপে পৃথক স্থানে দেখতে পাবে। তারা মানসুর, আ’মাশ ও ইসমাঈলের কাছেও পৌছতে পারবেন না । এতে সন্দেহ নেই যে, বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার মানদণ্ডে মানসুর, আ'মাশ ও ইসমাঈলের স্মৃতিশক্তি ও বিশ্বস্ততা উতরে গেছে। কিন্তু আতা, ইয়াখীদ ও লাইসের ক্ষেত্রে এরূপ দেখা যায়নি । যদি তুমি দু'জন সমকালীন রাবী যেমন, ইবনে আওন ও আইউব সুখতিয়ানীকে আওফ ইবনে জামীলা ও আশ'আস হামরানীর সাথে তুলনা কর, তবে তুমি উচ্চ মর্যাদা ও নির্ভুল বর্ণনার ক্ষেত্রে তাদের মধ্যে যথেষ্ট ব্যবধান দেখতে পাবে। অথচ ইবনে আওন ও আইউব যেমন হাসান বসরী ও ইবনে সীরীনের ছাত্র, অনুরূপভাবে আওফ এবং আশ'আসও তাদের উভয়ের ছাত্র । যদিও আওফ এবং আশ’আস উভয়েই বিশেষজ্ঞদের মতে সত্যনিষ্ঠ ও আমানতদার, কিন্তু বিশেষজ্ঞদের কাছে আসল অবস্থাটা হচ্ছে মর্যাদার পার্থক্য । আমরা এখানে কয়েকজন রাবীর নাম উল্লেখ করে উদাহরণ টেনেছি। বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন দিক থেকে যে মর্যাদাগত ও যোগ্যতার পার্থক্য রয়েছে তা যে ব্যক্তির জানা নেই- উল্লিখিত দৃষ্টান্ত তার জন্য পথনির্দেশ হিসাবে কাজ করবে । উচ্চমর্যাদা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদা থেকে খাটো করে দেখা হবে না এবং কম যোগ্যতা ও মর্যাদাসম্পন্নব ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদার ওপরে স্থান দেয়া হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে- প্রত্যেককে তার প্রাপ্য অধিকার দান করা এবং স্ব স্ব মর্যাদায় বহাল রাখা । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন- 0,553 JOS ad Jl 2 GH Ue 5 lll U5 bis st dye Hl A ple 3 JS 5;
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।