http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩২৭ - (হাশরের ময়দানে) সমবেত করবেন। তারা এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবে। অথবা তাদের অন্তরে এই চিন্তা ঢেলে দেয়া হবে। তারা বলবে, আমরা যদি এখান থেকে রেহাই পাওয়ার জন্য কারো মাধ্যমে আমাদের রবের কাছে সুফারিশ করাতাম তাহলে এ অসহনণীয় অবস্থা থেকে মুক্তি পেতে পারতাম। নবী (সা) বলেনঃ তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আদম--সব মানুষের পিতা, আল্লাহ্ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে স্বীয় রূহ্ ফুকে দিয়েছেন এবং ফিরিশৃতাদের নির্দেশ দিলে তারা সকলে আপনাকে সিজ্দা করেছে। আপনি আমাদের জন্যে আপনার রবের কাছে সুফারিশ করুন। তাহলে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে আরাম দান করবেন। তখন আদম (আ) বলবেনঃ আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি (নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়) নিজের কৃত অপরাধের কথা উল্লেখ করবেন এবং তিনি যে এ জন্যে তাঁর রবের কাছে লজ্জিত তাও বলবেন। তিনি আরো বলবেনঃ বরং তোমরা পৃথিবীবাসীর জন্যে প্রেরিত আল্লাহ্র সর্বপ্রথম নবী নূহ্ আলাইহিস সাল্লামের কাছে যাও। রাসূলুল্লাহ্ (সা) বলেনঃ সুতরাং তারা সবাই নূহ্ আলাইহিস সাল্লামের কাছে আসবে। তিনি বলবেনঃ আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি সঙ্গে সঙ্গে তাঁর কৃত অপরাধের কথা স্বরণ করবেন যা তিনি করেছিলেন। এতে তিনি যে তাঁর রবের কাছে লজ্জিত সে কথাও বলবেন। আর বলবেনঃ তোমরা ইব্রাহীম আলাইহিস সালামের কাছে যাও। তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ্ খলীল (একান্ত বন্ধু) বানিয়েছেন। সুতরাং তারা সবাই ইব্রাহীম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেনঃ আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই ৷ তিনি তাঁর কৃত অপরাধের কথা স্বরণ করে, তাঁর প্রভুর কাছে যে লজ্জিত সে কথা বলবেন! তিনি আরো বলবেনঃ বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহ্র এমন এক বান্দা, আল্লাহ্ তা’ আলা স্বয়ং তাঁর সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব দান করেছেন। রাসূলুল্লাহ্ (সা) বলেনঃ সবাই তখন মূসা আলাইহিস সালামের কাছে আসবে! তিনি বলবেনঃ আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি তাঁর কৃত অপরাধের কথা স্বরণ করে, তাঁর প্রভুর নিকট যে লজ্জিত সে কথা বলবেন এবং বলবেন, তোমরা বরং আল্লাহ্র বান্দাহ্ এবং তাঁর কালেমা ও রূহ্ ঈসা আলাইহিস সালামের কাছে যাও। অতঃপর তারা সবাই আল্লাহ্র রূহ্ ও কালেমা ঈসার (আ) কাছে আসবে। তিনি বলবেনঃ আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তোমরা বরং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহ্র এমন এক বান্দাহ্ যার আগের ও পরের সব গুণাহ্ মাফ করে দেয়া হয়েছে। রাবী (আনাস রা) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তারা আমার কাছে আসবে। তখন আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করবো। আমাকে তাঁর কাছে যাওয়ার অনুমতি. দেয়া হবে। যখন আমি তাঁকে দেখতে পাব তখনই তাঁর সামনে সিজ্দায় লুটে পড়বো। আল্লাহ্ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ এ অবস্থায় রাখবেন। তারপর বলবেনঃ হে মুহাম্মাদ, মাথা উঠাও! আর বলো তোমার কথা শুনা হবে। আর প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে, এবং তুমি সুফারিশ করো, কবুল করা হবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তখন আমি
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।