http://IslamiBoiyyprdpress.com করব। কেননা নানা দিক থেকে এ সংকলনের উপকারিতা অনেক ও অধিক । তার আলোচনা করতে গেলে সংকলনের কলেবর বিস্তৃত হয়ে পড়বে ৷ তবে সংক্ষেপে কথা হচ্ছে, অধিক সংখ্যক হাদীস বর্ণনা করার পরিবর্তে অল্প সংখ্যক হাদীস দৃঢ়তার সাথে এবং বিশুদ্ধভাবে মনে রাখা লোকদের জন্য সহজ। বিশেষ করে সাধারণ লোকেরা এতে বেশী উপকৃত হবে । কারণ তারা অন্যের সাহায্য ছাড়া সহীহ এবং ক্ৰটিপূর্ণ হাদীসের মধ্যে পার্থক্য নির্ণয় 'করতে সক্ষম নয় । কাজেই অবস্থা যখন এই- তখন তাদের জন্য অধিক পরিমাণ দুর্বল হাদীস বর্ণনা করার পরিবর্তে অল্প সংখ্যক সহীহ হাদীস বর্ণনা করাই উত্তম । অবশ্য একদল লোক ইলমে হাদীসে বিশেষ পারদর্শী এবং হাদীসের ক্রুটিবিচ্যুতি নির্ণয়ে সক্ষম । অধিক সংখ্যক হাদীস বর্ণনা করা, গ্রন্থাবদ্ধ করা এবং একই হাদীসের পুনরুল্লেখ কন্পা তাদের জন্য উপকারে আসবে। এসব লোক নিজেদের মধ্যে নিহিত যোগ্যতা ও প্রজ্ঞার মাধ্যমে হাদীসের বিরাট সংকলন থেকে আল্লাহর ইচ্ছায় লাভবান হতে পারবে । পক্ষান্তরে সাধারণ লোকদের জন্য অধিক সংখ্যক হাদীসের খৌজাখুঁজি করা নিরর্থক । কেননা তারা অল্প সংখ্যক হাদীসের মধ্যেই সহীহ-যঈফ ইত্যাদি নির্ণয়ে অক্ষম । তঃপর তোমার অনুরোধে আমি হাদীস সংকলনের কাজে অগ্রসর হব । ইনশাআল্লাহ, একটি শর্ত সামনে রেখেই তা আরম্ভ করবো। আর তা হচ্ছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব হাদীস মুত্তাসিল (অবিচ্ছিন্ন) সনদ পরম্পরায় বর্ণিত হয়ে আসছে আমি কেবল সেগুলোই সংকলন করার সংকল্প করেছি । পুনরায় এ হাদীসগুলোকে আমি পুনরুল্লেখ ছাড়াই তিন শ্রেণীতে ভাগ করবো এবং রাবীদের তিনটি স্ত র বিন্যস্ত করবো । তবে যদি কোন হাদীসের পুনরাবৃত্তি অপরিহার্য হয়ে পড়ে তাহলে সেটা ভিন্ন কথা। এর দুটি কারণ থাকতে পারে। এক, পরবর্তী বর্ণনায় কিছু অতিরিক্ত শব্দ বা কথা আছে । দুই, কোন কারণে সনদের সমর্থনে আরেকটি সনদ আসতে পারে। এক্ষেত্রে হাদীসের পুনরাবৃত্তি হবে। কেননা একটি বর্ধিত শব্দ একটি পূর্ণ হাদীসের স্থলাভিষিক্ত হওয়ার দরুন তা পুনর্বার উল্লেখ করা দরকার । অথবা যদি সম্ভব হয় তাহলে আমরা এই বর্ধিত অংশটুকু সংক্ষিপ্ত আকারে গোটা হাদীস থেকে আলাদা করে বর্ণনা করবো । তবে অনেক সময় গোটা হাদীস থেকে বর্ধিত শব্দ বা অংশ পৃথক করা কঠিন হয়ে দাড়ায় ! এমতাবস্থায় পূর্ণ হাদীসটির পুনরাবৃত্তি করাই সবচেয়ে নিরাপদ । অবশ্য যদি আমরা গোটা হাদীস থেকে অতিরিক্ত অংশ পৃথকভাবে বর্ণনা করতে এবং পূর্ণ হাদীসটির পুনরুল্লেখ না করে পারি তাহলে কেবল সনদ সহকারে অতিরিক্ত অংশটুকুই বর্ণনা করবো। প্রথম শ্রেণীর মধ্যে আমরা এমন হাদীস বর্ণনা করবো যেগুলো সর্বপ্রকারের দোষক্রটি থেকে মুক্ত । তার কারণ এর বর্ণনাকারীগণ হাদীস বর্ণনার ক্ষেত্রে নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, আস্থাভাজন এবং নিষ্কলুষ ব্যক্তিত্বের অধিকারী ৷ তাদের বর্ণনার মধ্যে কঠোর মতবিরোধও নেই এবং সুস্পষ্ট গরমিলও নেই, যেমন অনেক রাবীর বর্ণনায় এই ত্রুটি পরিলক্ষিত হয়। আর এটা তাদের বর্ণনার মধ্যে স্পষ্টভাবে প্রকাশও পেয়েছে।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।