সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http’//islamiBoi.wordpress.com 3 ১ ১ | সহীহ মুসলিম-এ র্‌ ভূমিকা (মুকাদ্দামা) 3 Dd SE 2 se ll os ORLY LIU Sill Ey ad LST GALI tUsS ab যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য মুত্তাকী লোকদের জন্যই রয়েছে শুভ পরিণতি । আল্লাহ তা'আলা সর্বশেষ নবী মুহাম্মাদ (সা) সহ সমস্ত নবী-রাসূলদের ওপর রহমত বর্ষণ করুন । . হামদ ও সালাতের পর । আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন । তোমার সষ্টার মহা অনুগ্রহে তুমি আমার একটি এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছো যে, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গোটা দ্বীন-ইসলাম ও শরীয়তের বিধান (আদেশ-নিষেধ) সংক্রান্ত এবং পুরস্কার ও শাস্তি, উৎসাহ ও ভীতি ইত্যাদি সম্পর্কিত যেসব সহীহ হাদীস অবিচ্ছিন্ন সনদ পরম্পরায় চলে আসছে আর হাদীস বিশারদ মুহাদ্দিসগণ যা অবিরত ধারায় বর্ণনা করে আসছেন- আমি তা একত্রে সংকলন করি। এতে তুমি হাদীসগুলো সম্পর্কে সহজেই অবহিত হতে পারবে। তোমার আশা আছে- আল্লাহ তাআলা তোমাকে এর মাধ্যমে হেদায়েত দান করবেন ৷ তুমি আমার কাছে আরো আবেদন করেছিলে যে, আমি যেন এ হাদীসগুলো সংকলন করতে গিয়ে কোনো হাদীসের পুনরাবৃত্তি না ঘটাই এবং সংকলনটি যেন সংক্ষিপ্ত আকারে তৈরী করি। তোমার ধারণা, একই হাদীসের পুনরাবৃত্তি ঘটলে- তার নিগুঢ় তত্ত্ব অনুধাবন করা এবং তা থেকে সূক্ষ্ম মাসআলা বের করা (ইসতিমবাত করা) যে তোমার উদ্দেশ্য- তা ব্যাহত হবে। আল্লাহ তোমাকে মর্যাদাবান করুন৷ যে মহৎ কাজের জন্য তুমি আমাকে অনুরোধ জানিয়েছো- এ সম্পর্কে চিন্তা-ভাবনা করে আমি যে পরিণাম দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ তা খুবই চমৎকার, স্থায়ী এবং ফলপ্রসূ । তুমি আমাকে যে কষ্ট স্বীকার করার জন্য অনুরোধ জানিয়েছ তার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করে দেখেছি, যদি আমার দ্বারা এ কাজ সমাপ্ত হয় এবং আমার শ্রম সার্থক হয় তাহলে সর্বপ্রথম আমিই এর সুফল ভোগ ১ স্যাম মুসলিমের প্রখ্যাত ছাত্র আবু ইসহাক ইবরাহীম তাঁর কাছে একটি উন্নত মানের সহীহ (বর্তমান সহীহ মুসলিম যার যথার্থ রূপ) হাদীস গ্রন্থ সংকলন করার অনুরোধ জানান । তার ফলস্বরূপই ইমাম মুসলিম এই মূল্যবান গ্রন্থ সংকলিত করেন ৷ ভূমিকায় তিনি তার ছাত্রকেই সমোধন করেছেন।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।