সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৩১০ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com প্রমাণের এ আয়াতটি পাঠ করে নাওঃ "আল্লাহ্‌ কারো প্রতি এক বিন্দু পরিমাণ যুলুমও করেন না। বরং কোনো নেকীর কাজ করলে তিনি তা দ্বিগুণ করে দেন এবং নিজের অশেষ করুণায় তাকে বিরাট পুরঙ্কার প্রদান করেন”- (সূরা আন্‌ নিসাঃ ৪০)। অতঃপর আল্লাহ্‌ তা’আলা বলবেন, ফিরিশৃতারা, নবীগণ এবং মু’মিনরা সবাই শাফায়া’ত করে অবসর হয়েছে। এখন (আমি) 'আর্হামুর 'দহেমিন’ পরম দয়ালু ব্যতীত আর কেউ অবশিষ্ট নেই। আমার সুফারিশই কেবল মাত্র বাকী রয়েছে। তিনি এক মুষ্টি ভরতি এক দল লোককে দোযখ থেকে বের করবেন। তিনি এমন সব লোককে বের করে আনবেন, যারা কখনো কোনো নেক আমল করেনি। এরা জ্বলে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। অতঃপর তাদেরকে জার্নবাতের দ্বারদেশে নাহরুল হায়াত’ নামক একটি ঝর্ণায় নামানো হবে। তারা এখান থেকে এমনভাবে সজীব হয়ে বের হবে যেমন আবর্জনাময় ভেজা মাটিতে বীজ অংকুরিত হয়ে বেড়ে ওঠে। তোমরা কি পাথর অথবা বৃক্ষের পাশের বীজকে দেখোনি? এর মধ্যে যেটা রোদে থাকে সেটা হয় সবুজ, আর যেটা ছায়ায় থাকে সেটা হয় সাদা। লোকেরা বললো, হে আল্লাহ্র রাসূল, মনে হয় আপনি বনে জঙ্গলে পশু চরিয়েছেন? তিনি বললেনঃ তারা সেখান থেকে মুক্তার দানার মত চক্মক্‌ করে বের হয়ে আসবে। তাদের ঘাড়ে সীল মোহর লাগানো হবে। জান্নাতবাসীগণ তাদেরকে দেখেই চিনতে পারবে যে, এরা আল্লাহ্র আযাদকৃত লোক। এরা কোনো কল্যাণ ও পুণ্যময় কাজ না করা সত্বেও আল্লাহ্‌ তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। অতঃপর তাদেরকে বলা হবে, যাও জান্নাতে প্রবেশ করো, আর বলা হবে, তোমরা যা কিছু দেখছো তা সবই তোমাদের দেয়া হলো। তারা বলবে, হে আমাদের প্রভু, আপনি আমাদের যা দান করেছেন, সারা বিশ্বের ' মধ্যে কাউকে তো আপনি এ পরিমাণ দান করেননি। আল্লাহ্‌ তা’আলা বলবেনঃ তোমাদের জন্যে আমার কাছে এর চাইতে আরো অধিক উত্তম বস্তু রয়েছে। তারা বলবে, - হে আমাদের প্রভু, এর চেয়ে অধিক উত্তম সেটা আবার কি জিনিস? তিনি বলবেনঃ তা আমার সন্তুষ্টি । আজকের পর থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হবোনা। ইমাম মুসলিম (রহ) বলেন, শাফায়া’ত সন্মলিত এ হাদীস আমি ঈসা ইবনে হাম্মাদ যুগবাতুল মিসরীকে পাঠ করে শুনালাম। আমি তাঁকে বললাম, আপনার থেকে এ হাদীসটি আমাকে বর্ণনা করা হয়েছে যে, আপনি তা লাইস ইবনে সা'দ থেকে শুনেছেন? তিনি বললেন, হী । পরে আমি ঈসা ইবনে হান্মাদকে বললামঃ লাইস ইবনে সা’দ ---- --- আবু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ আমরা জিজ্ঞেস করলমি। ছে জমি রাহুল! অমর ক তমার গজে তে গার রত প্রকার কষ্ট হয় কি? আমরা বললাম, না। অতঃপর হাদীসটির শেষ পুরু ব বৰ্ণনা, করেছেন এবং তা অবিকল হাফস ইবনে মাইসারার বর্ণনার অনুরূপ। অবশ্য ₹১৯3.. )*% বাক্যটি পরে বর্ধিত করেছেনঃ * অতঃপর তাদেরকে বলা হবে, তোমরা যা দৈর্খছো তা তোমাদেরকে দেয়া হলো' এবং অনুরূপ পরিমাণ আরো দেয়া হলো”। আবু সাঈদ খুদ্রী (রা) বলেন, দাতা অহ চুলের চাইতে সরু এবং তরবারির চেয়েও ধারাল’ । তবে লাইসের বর্ণনায়-" তারা বলবে, হে আমাদের প্রভূ, আমাদেরকে যা দান EE Te BLE এ বাক্যটির উল্লেখ নেই।

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।