http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩০৯ আত্মরক্ষা মূলক অথবা লোক দেখানোর জন্যে সিজদা করতো, তারা সিজদা করতে চাইলে, তাদের মেরুদন্ডের হাড় শক্ত হয়ে একটি তক্তার ন্যায় হয়ে যাবে। ফলে তারা সিজদা ক্ষরতে চাইলে, পেছন দিকে চিৎ হয়ে পড়বে। অতঃপর সিজদায় অবনত লোক মাথা তুলে প্রথম বার আল্লাহ্কে যে আকৃতিতে দেখেছিলো, ঠিক সেই আকৃতিতে দেখতে পাবে। তিনি বলবেনঃ আমিই তোমাদের রব। তারাও বলবে, হাঁ, আপনিই আমাদের প্রভু! তারপর জাহান্নামের ওপর দিয়ে পুলসিরাত পাতা হবে এবং সুফারিশ করার অনুমতিও থাকবে আর সকলের মুখ থেকে সে একটি মাত্র বাক্য উচ্চারিত হতে থাকবে, ‘হে আল্লাহ্ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল, পুলসিরাত কি? তিনি. বললেনঃ তা মারাত্মক পিচ্ছিল জায়গা, যার ওপর লোহার আংটা এবং বড় ও বাঁকা ফাঁটা থাকবে, যা দেখতে নাজ্দ এলাকার' সা’ দান গছের কাঁটার মতো। মু’মিনগণ এ পুলসিরাতের ওপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ উটের গতিতে অতিক্রম করবে। কেউ সহীহ্ সালামতে পার হয়ে যাবে। আবার কেউ ক্ষতবিক্ষত দেহে পার হবে। আবার কোনো হতভাগ্য আগুনে পতিত হবে। শেষ নাগাদ মু’ মিনরা দোযখ থেকে নাজাত পেয়ে যাবে। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ নিজের অধিকার আদায়ের দাবীতে, ততখানি অনমনীয় নও যতখানি কঠোর হবে কিয়ামাতের দিন মু’মিনরা আল্লাহ্র কাছে তাদের সে সব ভাইদের মুক্তির জন্যে যারা দোযখে চলে গেছে। তারা বলবে, হে আমাদের প্রভু, তারা আমাদের সাথে রোযা রাখতো, নামায পড়তো এবং হজ্জ করতো। তখন তাদেরকে. বলা হবে, যাও, তোমরা যাদেরকে চিনো তাদেরকে বের করে নিয়ে আসো। অতঃপর দোযখের আগুন তাদের চেহারার জন্য হারাম হয়ে যাবে। তারা বহু সংখ্যক লোককে দোযখ থেকে বের করে আনবে। আগুন এদের কারো পায়ের নলা পর্যন্ত এবং কারো পায়ে গোড়ালী পর্যন্ত ভ্বালিয়ে ফেলবে। অতঃপর তারা বলবে, হে আমাদের প্রভূ, এখন আর এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই, যাদেরকে বের করার জন্যে আপনি নির্দেশ দিয়েছিলেন। অতঃপর আল্লাহ্ বলবেনঃ আবার যাও। যাদের অন্তরে এক দীনার পরিমাণ কল্যাণ (ঈমান) দেখতে পাবে, তাদেরকে বের করে আনো। এভাবে তারা অনেক লোককে বের করে নিয়ে আসবে। তারা আবার বলবে, হে আমাদের প্রভূ, এমন কোনো ব্যক্তিকে আমরা বাদ দিইনি, যাদেরকে বের করার জন্যে আপনি নির্দেশ করেছিলেন। অতঃপর তিনি তাদেরকে বলবেনঃ পুনরায় যাও! যাদের অন্তরে অর্ধ দীনার পরিমাণ ঈমান পাবে, তাদেরকে বের করে আনো। এবার তারা বহু লোককে বের করে আনবে। তারা ফিরে এসে বলবে, হে আমাদের প্রভু, আপনি যাদেরকে আনার নির্দেশ করেছিলেন, এমন কোনো ব্যক্তিকে আমরা রেখে আসিনি। আল্লাহ্ বলবেনঃ পুনরায় যাও, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান পাবে তাদেরকে বের করে নিয়ে আসো। এবারও তারা বহু সংঘ্যক লোক বের করে নিয়ে আসবে এবং ফিরে এসে বলবে, হে আমাদের প্রভু, সামান্য পরিমাণ ঈমান ওয়ালা আর একজন লোককেও আমরা দোযখে অবশিষ্ট রেখে আসিনি। হাদীসের বর্ণনাকারী আবু সাঈদ খুদ্রী (রা) বলেন, -যদি তোমরা আমাকে এ হাদীসের ব্যাপারে বিশ্বাস না করো, তা হলে----- আমার কথার সত্যতা
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।