সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com গাছের কাটার মতই, তবে এতো বড় যে, বিরাটত্ব সম্পর্কে আল্লাহই জানেন। এ আং্টাগুলো দোযখের মধ্যে লোকদেরকে তাদের পাপ কাজের দরুন ছোবল দিতে থাকবে। তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার (গুনাহগার) লোকও থাকবে। তারা অতঃপর এর ছোবল থেকে রক্ষা পাবে। ম্রতপর মহান আল্লাহ্‌ যখন বান্দাদের বিচার ফায়সালা সমাপ্ত রবেন এবং নিজের রহমত ও অনুধহে কিছু সংখ্যক লোককে দোযখ থেকে মুক্ত করার ইচ্ছা করবেন এদের মধ্যে যারা আল্লাহ্র সাথে কোনো কিছুকে শং তাদেরকে দোষৰ থেকে বের করার জন্যে তিনি ফিরিশতাদের আদেশ করবেন। আল্লাহতা'আলা যাদেরকে এভাবে অনুগ্রহ করবেন এরা হচ্ছে এমন লোক, যারা এ সাক্ষ্য প্রদান করেছে যে, আল্লাহ্‌ ছাড়া কোনো ইলাহ নেই ।’ ফিরিশ্তারা দোযখের মধ্যে তাদেরকে চিনতে পাবেন। তাঁরা তাদেরকে সিজদার চিহ্ন দেখেই সনাক্ত করবেন। একমাত্র সিজদার চিহ্ন বা স্থান ব্যতীত এসব 'বণী আদমের দেহের সবকিছুই দোযখের আগুন ভ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। বস্তুতঃ আল্লাহ তা’ আলা সিজদার চিহ্নসমূহ আগুনের ওপর হারাম করে দিয়েছেন। অতএব তারা অগ্নন্দগ্ধ অবস্থায় কালো কয়লার মতো হয়ে দোযখ থেকে বের হবে। অতঃপর তাদের দেহের ওপর 'আবে হায়াত’ (জীবনদানকারী পানি) ঢালা হবে। এখান থেকে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে, যেমন বীজ ভেজা মাটিতে আপনা আপনি অঙ্কুরিত হয়ে বেড়ে ওঠে। এরপর আল্লাহ তা’ আল! বান্দাহ্‌্দের বিচার ফায়সালা শেষ করবেন। এরপর একটি মাত্র লোক অবশিষ্ট থাকবে। তার মুখ দোযখের দিকে ফেরানো থাকবে। সে হবে সবশেষে জান্নাত লাভকারী। সে বলবে, হে আমার প্রভু, দোযখের দিক থেকেআমার মুখটা ফিরিয়ে দিন। দোযখের দুর্গন্ধ আমাকে অসহ্য কষ্ট দিচ্ছে এবং এর অগ্নিশিখা আমাকে একেবারে দগ্ধ করে ফেলেছে। সে এ অবস্থায় আল্লাহ তা’আলার মর্জি মাফিক তাঁর কাছে দোয়া করতে থাকবে। তখন আল্লাহ্‌ তাকে বলবেনঃ তুমি যা চাও তা যদি তোমাকে দিই, তাহলে আরো কিছু চাইবে কি? সে বলবে, না। আমি এ ছাড়া আর কিছুই তোমার কাছে চাইবোনা। সে তার মহা পরাক্রমশালী আল্লাহ তা’আলাকে তার ইচ্ছানুসারে এ মর্মে আরো অনেক ওয়াদা ও প্রতিশ্রুতি দিতে থাকবে। তখন আল্লাহ তা’ আলা তার মূখ দোযখের দিক থেকে ফিরিয়ে দেবেন। যখন সে বেহেশ্তের দিকে মুখ করবে, এবং বেহেশ্ত দেখবে তখন আল্লাহ্র ইচ্ছানুযায়ী কিছুক্ষণ নীরব থাকবে। অতপর বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌছিয়ে দিন। তার কথা শুনে আল্লাহ্‌ বলবেনঃ তুমি কি ওয়াদা ও প্রতিশ্র্গত দাওনি যে, তোমাকে যা দেয়া হবে, তাছাড়া আর কিছুই চাই না? আফসোস হে আদম সন্তান! তুমি কি সাংঘাতিক ওয়াদা ভঙ্গকারী, বড়ই অকৃতজ্ঞ। সে আবার "হে আমার প্রভু” বলে সবশক্তিমান আল্লাহতা’ আলা কে ডাকতে থাকবে। অবশেষে আল্লাহ্‌ তাকে বলবেনঃ এটা যদি তোমাকে দেয়া হয়, তাহলে তুমি পুনরায় আর কিছু চাইবেকি? সে বলবে, তোমার ইজ্জতের কসম, এছাড়া আমি আর কিছুই চাইবো না। তারপর সে এ মর্মে আল্লাহ্‌ তা’আলাকে প্রতিশ্রর্তি দিতে থাকবে এবং আল্লাহ্‌ও তাকে জান্নাতের দরযার কাছে এগিয়ে দেবেন। যখন সে জান্নাতের দরজায় দাঁড়াবে, তখন তার দরজা খুলে যাবে এবং সে তার মধ্যকার আরাম-আয়েশ ও আনন্দের প্রাচূ্য দেখতে পাবে, আর আল্লাহ্‌ যতক্ষণ চাইবেন, সে ততক্ষণ নীরব নিশ্চুপ থাকবে। তারপর বলবে, হে আমার রব, আমাকে

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।