http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২৯৩ কথা শুনে আমি সোজা হয়ে বসলাম এবং বললাম, হে উম্মুল মু’ মেনীন, আমাকে বলার সুযোগ দিন। অধিক তাড়াহুড়া করবেন না। আল্লাহতায়া’লা কি এ কথা বলেননি? "নিশ্চয়ই তিনি তাকে উজ্জ্বল দিগন্তে দেখেছেন”- (সূরা তাকভীরঃ২৮)। "নিশ্চয়ই তিনি আরো একবার তাঁকে দেখেছেন”- (সূরা নাজমঃ১৩)। আমার কথার জবাবে তিনি বললেন, এ উন্মাতের মধ্যে আমিই সর্বপ্রথম এ আয়াতসমূহের মর্মার্থ সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি। তিনি বলেনঃ তিনি ছিলেন জিবরাইল (আ)। তাঁর আসল স্বরূপ, যে আকৃতিতে তাকে সৃষ্টি করা হয়েছে, এ দু’বার ব্যতীত আমি আর কখনো তাকে তার স্বরূপে দেখিনি। উল্লেখিত আয়াত দুটিতে এরই উল্লেখ রয়েছে। আমি তাকে আসমান থেকে নীচে অবতরণ করতে দেখেছি। তার বিরাট দেহ আসমান থেকে যমীন পর্যন্ত পুরা দিগন্ত ঢেকে ফেলেছে। অতঃপর আয়িশা (রা) তাঁর এ কথার সমর্থনে নিমের আয়াতটি পেশ করে বললেন, তুমি কি শুনোনি- মহান পরাক্রমশালী আল্লাহ্ বলেনঃ jj তাঁকে প্রত্যক্ষ করতে পারেনা বরং তিনিই সব দৃষ্টিকে আয়ত্তে রাখেন। এবং তিনি অতি সূক্মদ্শী ও সব অবহিত”- (সূরা আনআমঃ১০৩)। তুমি কি শুনোনি আল্লাহ্ বলেনঃ "কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে, আল্লাহ্ তার সাথে সরাসরি কথা বলবেন। তাঁর কথা হয় ওহী (ইশারা) আকারে হয়ে থাকে, অথবা পর্দার আড়াল থেকে অথবা কোনো দূত প্রেরণের মাধ্যমে Se পর্যন্ত-(সূরা শূরাঃ৫১)। (খ) আর যে ব্যক্তি মনে করে যে, রাসূলুল্লাহ্ (সা) আল্লাহ্র কিতাবের কোনো অংশ গোপন করেছেন সেও আল্লাহ্র প্রতি জঘণ্যতম মিথ্যা আরোপ করে। অথচ আল্লাহ্ বলেছেনঃ "হে রাসূল, আপনার নিকট যা কিছু নাযিল করা হয়েছে তার সবটাই আপনি মানুষের নিকট পৌছিয়ে দিন যদি আপনি তা না করেন, তা হলে আপনি তাঁর রিসালতের দায়িত্ব সম্পাদন করেননি* (সূরা আল মায়েদাঃ ৬৭)। (গ) আর যে ব্যক্তি মনে করে যে, রাসূলুল্লাহ্ (সা) আগামীকাল কি হবে না হবে তাও জানেন সেও আল্লাহ্র ওপর জঘন্যতম মিথ্যা আরোপ করে। অথচ আল্লাহ্ বলেনঃ "হে নবী, আপনি বলুন! আসমান ও যমীনের অদৃশ্য সম্পর্কে আল্লাহ্ ছাড়া আর কেউই অবগত নয়”- (সূরা আন্ নমলঃ ৬৫)। CY, Ne eo Pat ৯১) ew Brrr Doe EH io FU Lad ® br ore 6 lb J, Ek ler Le EL bs Go 208 Acero wu etoe io Mos Ee 2 SDI ১% He FOL INES UE ae Bndnih oud eh As A232 Er ezcr bree oechs wr BCDB AIH HBr AE MAES ki ig 1 ts $A 3s + ৪+ ot < (5, | 5 dl Ul
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।