সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

২৭৮ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com লোকটি ছিলো তাকে বললাম, বুকের কোন্‌ স্থান হতে কোন্‌ স্থান পর্যন্ত? তিনি বললেন, বক্ষ হতে পেটের নীচ পর্যন্ত । ভেতর থেকে হৎপিন্ড বের করে তা যমযমের পানি দ্বারা ধৌত করা হলো। পরে তা ঈমান ও হিকমত দ্বারা ভরতি করে যথাস্থানে ঢুকিয়ে সেলাই করে দেয়া হলো। অতঃপর বোরাক নামে একটি সাদা চতুষ্পদ জন্তু আমার কাছে আনা হলো। এটা গাধার চেয়ে বড় এবং খচ্চন থেকে ছোট । তার গতির তীব্রতা এরূপ ছিলো যে, চোখের দৃষ্টির সীমান্তে গিয়ে পৌছতো তার প্রতিটি কদম। আমাকে তার ওপর আরোহণ করানো হলো। অতঃপর আমরা রওয়ানা হলাম এবং পৃথিবীর নিকটবর্তী আসমানে গিয়ে পৌছলাম। অতঃপর জিবরীল (আ) দরজা খোলালেন। জিজ্ঞেস করা হলো, কে? বললেন, আমি জিব্রীল! জিজ্ঞেস করা হলো; আপনার সাথে কে? বললেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে? বললেন, হাঁ। তিনি বলেন, অতঃপর আমাদের জন্যে দরজা খোলা হলো। ফিরিশৃতা বললেন, মারহাবা, আপনার শুভাগমন মঙ্গল হোক। এ সময় আমরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হলাম। অতঃপর রাবী হাদীসের ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন। তিনি দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া (আ), তৃতীয় আসমানে ইউসূফ (আ৷, চত্্থ আসমানে ইদ্রীস (আ), পঞ্চম আসমানে হারুন (আ)-এঁর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেনঃ অতঃপর আমরা চলতে লাগলাম, শেষ নাগাদ ষষ্ঠ আসমানের কাছে এসে পৌঁছলাম এবং আমি মূসার (আ) নিকট আসলাম। আমি তাঁকে সালাম. করলে, তিনি আমাকে পুণ্যবান নবী ও পুণ্যবান ভ্রাতা বলে মুবারকবাদ জানালেন। এরপর যখন আমি তাঁকে অতিক্রম করে সম্মুখের দিকে এগিয়ে চললাম, তখন তিনি কেঁদে দিলেন। ডাক দিয়ে জিজ্ঞেস করা হলো, কেন কাঁদছো? বললেনঃ হে পরওয়ার দিগার, এ যুবককে আমার পরে নবী বানিয়েছেন, অথচ তাঁর উম্মাত আমার উম্মাতের চেয়ে অধিক পরিমাণে জার্াতে প্রবেশ করবে।৪৩ এ জন্যেই আমি কা'দছি। নবী (সা) বলেনঃ অতঃপর রওয়ানা হয়ে আমরা সপ্তম আসমানে এসে পৌছলাম। এবার আমি ইব্রাহীমের (আ) নিকট এসে উপস্থিত হলাম । এরপর আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, তিনি সিদ্রাতুল মুনতাহার (অথবা জার্বাতের।) পাদদেশ থেকে চারটি প্রবাহমান ঝর্ণাধারা দেখতে পেলেন। এর দু'টি অত্যন্তরে আর দু'টি বাইরের দিকে প্রবাহিত। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরীল, এ ঝর্ণাধারাগুলোর তাৎপর্য কি? তিনি বললেন, অভ্যন্তরের 'নহর দু’টি হচ্ছেঃ জান্নাতের (একট দূধের অপরটি মধুর)। আর বাইরের দু'টি হলো (ইরাকের) ফোরাত নদী ও (মিসরের) নীলনদ। অতঃপর আমার সন্মুখে ‘বাইতুল মা’ মুর’কে উন্ুক্ত করে তুলে ধরা -হলো। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরীল, এটা কি? তিনি বললেন, এটা (মসজিদে) ‘বাইতুল মা' মুর’ । প্রতিদিন এখানে সত্তর হাজার ফিরিশতা প্রবেশ করে। এরা একবার এখান থেকে বের হলে, তাদের কেউ কিয়ামাত পর্যন্ত পুনরায় এখানে আর ফিরে আসবে না। অতঃপর আমার ৪৩. এ কান্না ঈষা কিংবা বিদ্বেষ বশত: নয়। একজন নবার পক্ষে তা সম্ভবও নয়, বরং হযরত মুসা (আ। এ কথা আপন উন্মাতের প্রতি অধিক ভালোবাসা বশত:ই বলেছেন, কেননা তিনি. এতোবড় মর্যাদা সম্পন্ন নবী হয়েও বনী ইসরাঈলে অধিক সংখ্যককে হেদায়েত করতে পারেননি। ফলে তার বেহেশৃতী উন্মাতের--সংখ্যা তুলনামূলক কমই হবে।

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।