TTC ARON চতুর্থ স্তর £ এ স্তরের কিতাবসমূহে সাধারণত যঈফ ও গ্রহণের অযোগ্য হাদীসই রয়েছে। ইবনে হিব্বানের কিতাবুদ-দুআফা, ইবনুল আছীরের আল-কামিল এবং খাতীব বাগদাদী ও আবু নুআয়মের কিতাবসমূহ এই স্তরের কিতাব। পঞ্চম স্তর £৪ উপরোক্ত স্তরে যে সকল কিতাবের স্থান নাই সে সকল কিতাবই এ স্তরের কিতাব । | সহীহাইনের বাইব্লেও সহীহ হাদীস রয়েছে ৪ বুখারী ও মুসলিম শরীফ হাদীসের সহীহ কিতাব । কিন্তু সমস্ত সহীহ হাদীসই যে বুখারী ও মুসলিমে রয়েছে তা নয়। ইমাম ' বুখারী (র) বলেন ঃ ‘আমি আমার এ কিতাবে সহীহ ব্যতীত কোন হাদীসকে স্থান দেই নাই এবং বহু সহীহ হাদীস আমি বাদও দিয়েছি ৷' এইরূপে ইমাম মুসলিম (র) বলেন $ ‘আমি আমার এ কিতাবে যে সকল হাদীস সংকলন করেছি তা সমস্তই সহীহ, কিন্তু আমি এ কথা বলি না যে, এর বাইরে যে সকল হাদীস রয়েছে সেগুলি সমস্তই যঈফ ।' সুতরাং এই দুই কিতাবের বাইরেও সহীহ হাদীস ও সহীহ কিতাব রয়েছে। শায়খ আবদুল হক মুহাদ্দিস দিহলাবীর মতে “সিহাহ সিত্তা”, মুওয়াত্তা ইমাম মালেক ও সুনানুদ দারিমী ব্যতীত নিম্নোক্ত কিতাবসমূহও সহীহ (যদিও বুখারী ও মুসলিমের পর্যায়ের নয়) । ১. সহীহ ইবনে খুযায়মা-_আৰবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনে ইসহাক (৩১১ হি.) ২. সহীহ ইবনে হিব্বান-_আবু হাতিম মুহাম্মাদ ইবনে হিব্বান (৩৫৪ হি.) ৩. আল-মুস্তাদরাক হাকেম__আবু আবদুল্লাহ নিশাপুরী (৪০২ হি.) 8. আল-মুখতারা--যিয়াউদ্দীান আল-মাকদিসী (৭৪৩ হি.) ৫. সহীহ আবু আওয়ানা-_ইয়াকুব ইবনে ইসহাক (৩১১ হি.) ৬. আল-মুনতাকা-_ইবনুল জারুদ আবদুল্লাহ ইবনে আলী । হাদীসের সংখ্যা £ হাদীসের মূল কিতাবসমূহের মধ্যে ইমাম আহমাদ ইবনে হাম্বলের ‘মুসনাদ’ একটি বৃহৎ কিতাব । এতে সাত শত সাহাবী কর্তৃক বর্ণিত পুনরোল্লেখ (তাকরার)-সহ মোট ৪০ হাজার এবং ‘তাকরার’ বাদ ৩০ হাজার হাদীস রয়েছে। শায়খ আলী মুত্তাকী জৌনপুরীর ‘মুনতাখাব কানযিল উম্মালে' ৩০ হাজার এবং মূল কানযুল উন্মাল-এ (তাকরার বাদ) মোট ৩২ হাজার হাদীস রয়েছে। অথচ এই কিতাব বহু মূল কিতাবের সমষ্টি । একমাত্র হাসান ইবনে আহমাদ সমরকান্দীর ‘বাহরুল আসানীদ’ কিতাবেই এক লক্ষ হাদীস রয়েছে বলে বর্ণিত আছে। মোট হাদীসের সংখ্যা সাহাবা ও ' তাবিঈনের আছারসহ সর্বমোট এক লক্ষের অধিক নয় বলে মনে হয়। এর মধ্যে সহীহ হাদীসের সংখ্যা আরো অনেক কম । হাকেম আবু আবদিল্লাহ নিশাপুরীর মতে প্রথম শ্রেণীর সহীহ হাদীসের সংখ্যা ১০ হাজারেও কম । সিহাহ সিত্তায় মাত্র পৌণে ছয় হাজার হাদীস
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।