সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiBoi Wordpress.com বিষয়বস্তুর ওপর দক্ষতাপূর্ণ সতর্কতার পরিমাণের দিক দিয়ে শ্রেণীভেদ আছে। যীরা আবাসে ও প্রবাসে সর্বক্ষণ শায়খের সাথে থাকতেন তারা প্রথম শ্রেণীর ৷ আর যারা সর্বক্ষণ নয়, বরং কিছুকালের জন্য থাকতেন তারা দ্বিতীয় শ্রেণীর ৷ বুখারী প্রায় প্রথম শ্রেণীর রাবীদের থেকে হাদীস গ্রহণ সীমাবদ্ধ রেখেছেন । স্বল্পক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর থেকে গ্রহণ করলেও তা “মু‘আল্লাক’ হিসেবে বর্ণনা করেছেন। পক্ষান্তরে মুসলিম উভয় শ্রেণী থেকে একইভাবে বর্ণনা করেছেন। দ্বিতীয় শ্ৰেণী থেকে বর্ণিত হাদীসকে 'মুয়াল্লাক’ করেননি । 8. মুসলিম হাদীসে ‘আন‘আনা’কে (যে সকল হাদীস ‘আন ফুলান, ‘আন ফুলান হিসেবে বর্ণিত) মুত্তাসিল বা অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হাদীসের মতই গ্রহণ করেছেন। তবে সেক্ষেত্রে তিনি শর্তারোপ করেছেন, যে যিনি ‘আন‘আনা করে বর্ণনা করবেন এবং যার থেকে বর্ণিত হবে- উভয়কে একই সময়ের লোক হতে হবে। পক্ষান্তরে বুখারী মনে করেন, তাদের দু'জনের শুধু একই সময়ের লোক হলে চলবে না। অন্ততঃ পক্ষে একবার হলেও তাদের দু'জনের পরস্পরের সাক্ষাৎ হওয়াটা এতিহাসিকভাবে প্রমাণিত হতে হবে। অন্যথায় হাদীসে মু‘আন‘আনাকে হাদীসে মুত্তাসাল বলে গণ্য করা যাবে না ৷ (দুহাল ইসলাম- ২/২১৩, ২১৯, Ency. of Islam, E. J. Brill, V-VI, p.756) উল্লিখিত কারণে মুহাদ্দিসগণ সাহীহুল বুখারীকে সাহীহ মুসলিমের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ইমাম মুসলিম নিজেও সাহীহুল বুখারীর শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন । ইমাম মুসলিম বুখারী থেকে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু ইমাম বুখারী মুসলিম থেকে কিছুই বর্ণনা করেননি । (আস-সুন্নাহ্‌ ওয়া মাকানাতুহা-৪৪৯) এতদসত্বেও সাহীহ মুসলিমের এমন কিছু বিশেষত্ব আছে যা সাহীহুল বুখারীর নেই । এই কারণে আবূ ‘আলী আন-নায়সাবুরীসহ আরও বহু মনীষী সাহীহ মুসলিমকে সাহীহুল বুখারীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নিম্নে কয়েকটি দিক উল্লেখ করা গেল $ ১. ইবন হাজার উল্লেখ করেছেন ঃ মুসলিম তীর গ্রস্থখানি নিজ শহরে আপন-নিয়ম- নীতি অনুসারে তার অসংখ্য উত্তাদ-মাশায়েখের জীবদ্দশায় প্রণয়ন করেন। তিনি শব্দ ও বাক্যের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করেন। ২. ইমাম বুখারী ফিকহী আহকামের ভিত্তিতে অধ্যায়ের শিরোনাম দিয়েছেন এবং সেই শিরোনামের সমর্থনে হাদীস আনতে গিয়ে একটি হাদীসের যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই এনেছেন। ফলে একটি হাদীস সাহীহুল বুখারীতে খণ্ড খণ্ডভাবে একাধিক অধ্যায় ও অনুচ্ছেদে স্থান লাভ করেছে। এক স্থানে হয়তো হাদীসটির একাংশ একটি সনদে উল্লেখ করেছেন, অন্যস্থানে আরেকটু অংশ ভিন্ন এক সনদে বর্ণনা করেছেন । ফলে সম্পূর্ণ হাদীসটি বিভিন্ন সনদে জানার ক্ষেত্রে মুহাদ্দিসরা কঠিন সমস্যায় পড়েন। ইমাম মুসলিম কিন্তু তেমন করেননি ।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।