সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ٣٦٥
📝 نص 📖 PDF

hltpsiislamibol wordpress.com এতে প্রমাণিত হয় যে, ইমাম মুসলিম কেবলমাত্র নিজের জ্ঞান ও বুদ্ধি-বিবেচনার ওপর নির্ভর করেই . কোন হাদীসই ‘সাহীহ’ মনে করে তার এই গ্রন্থে শামিল ' করেননি; বরং প্রত্যেকটি হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে সমসাময়িক অন্যান্য মুহাদ্দিসদের মতামতও চেয়েছেন। সমসাময়িক মুহাদ্দিসগণ যে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ একমত হয়েছেন কেবল সেটিই তিনি তার গ্রন্থে স্থান দিয়েছেন। ইবন শারকী বলেন, ‘আমি মুসলিমকে একথা বলতে শুনেছি যে, আমার এ গ্রন্থে আমি প্রমাণ ছাড়া যেমন কোন কিছু সন্নিবেশ করিনি তেমনি প্রমাণ ছাড়া কোন কিছু বাদও দিইনি ৷’ (তাজকিরাতুল হুফ্‌ফাজ-২/৫৯০) মুসলিম আরও বলেছেন, ‘কেবল আমার বিবেচনায় ‘সাহীহ’ হাদীসসমূহই আমি এই কিতাবে শামিল করিনি; বরং এই কিতাবে সেইসব হাদীসই শামিল করেছি যার বিশুদ্ধতা সম্পর্কে মুহাদ্দিসগণ একমত ৷’ (সাহীহ মুসলিম মা‘আ শারহিন নাওয়াবী-১/১৭৪) ইমাম মুসলিমের সাহীহ গ্রন্থে মোট ৭২৭৫টি (সাত হাজার দু’শো পঁচাত্তর) হাদীস সন্নিবেশিত হয়েছে। একাধিকবার উদ্ধৃত হাদীসও এর অন্তর্ভুক্ত । আর একাধিকবার উদ্ধৃত হাদীস বাদ দিয়ে হিসেব করলে মোট হাদীস সংখ্যা দাড়ায় ৪,০০০ (চার হাজার)। (দুহাল ইসলাম-২/২১, তাদরীব আর-রাবী-৩০, আস-সুন্নাহ্‌ ওয়া মাকানাতুহা ফী আত-তাশরী' আল-ইসলামী-৪৪৯) মুসলিমের এই '“সাহীহ’ গ্রন্থে সন্নিবেশিত হাদীসসমূহের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম মুসলিম নিজেই দাবী করে বলেছেন, ‘মুহাদ্দিসগণ দু'শো বছর পর্যন্তও যদি হাদীস লিখতে থাকেন তবুও তীদের অবশ্যই এই বিশুদ্ধ মুসনাদ গ্রন্থের ওপর নির্ভর করতে হবে’ (আল-মুকাদ্‌দিমা লিন্‌-নাওয়াবী ‘আলাল মুসলিম-১৩) ইমাম মুসলিমের এই দাবীতে কোন অতিরঞ্জন ছিল না । পরবর্তীকালের মুহাদ্দিসদের নিকট একথা সত্যরূপেই প্রতিভাত হয়েছে। তার মৃত্যুর পর প্রায় সাড়ে এগারো শো বছর অতিক্রান্ত হয়েছে; কিন্তু ‘সাহীহ মুসলিম’-এর সমমানের বা তার থেকে উন্নত মর্যাদার দ্বিতীয় কোন গ্রন্থ প্রণয়ন করা সম্ভব হয়নি । হাফেজ মাসলামা ইবনে কুরতুবী ‘সাহীহ মুসলিম’ সম্পর্কে মন্তব্য করেছেন, ‘ইসলামের এরূপ আর একখানি গ্রন্থ আর কেউই প্রণয়ন করতে পারেননি ৷’ (মুকাদ্দিমা ফাতহুল বারী, আল-ফাসল আস-সানী) ইবন হাজার বলেন, “সাহীহ মুসলিম’ রচনার পর থেকে আজ পর্যন্ত মুহাদ্দিসগদের পারেনি । এমনকি অনেকে মুসলিমের ‘সাহীহ’কে বুখারীর ‘সাহীহ’-এর ওপর প্রাধান্য দিয়েছেন।... নায়সাবূরের বহু মুহাদ্দিস মুসলিমের অনুকরণে গ্রন্থ প্রণয়ন করতে মুখস্থ আছে।’ (তাহজীব আত-তাহজীব-১০/১২৮) হাফেজ আবূ ‘আলী আন- নায়সাবূরী বলেন, ‘মুসলিমের গ্রন্থ অপেক্ষা বিশুদ্ধতর কোন গ্রন্থ আকাশের বেষ্টনীর নীচে আর নেই ৷’ (তাজকিরাতুল হুফ্‌ফাজ-২/২৮৯)

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.