সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http’//IslamiBoj Wordpress.com আহমাদ ইবনে সালামা বলেন, ‘আমি আবু যুর‘আ ও আবু হাতেমকে হাদীসের বিশুদ্ধতা নির্ণয়ের ক্ষেত্রে তাদের যুগের অন্যান্য মাশায়িখদের ওপর মুসলিমকে প্রাধান্য দিতে দেখেছি!’ ‘পৃথিবীতে হাফেজে হাদীস মাত্র চারজন ৷ মুসলিম তাদের একজন’- একথা বলেছেন হাফেজ আবু কুরাইশ । (তাজকিরাতুল হুফ্‌ফাজ-২/৫৮৯) ইবন খাল্লিকান মুসলিমকে ‘সাহীহ গ্রন্থের অধিকারী, হাদীসের অন্যতম ইমাম ও হাফেজ এবং মুহাদ্দিসকুলের এক প্রধান স্তম্ভ’ বলে উল্লেখ করেছেন। (ওফাইয়াতুল আইয়ান-৪/২৮০) ইমাম মুসলিমের যশ ও খ্যাতি মূলতঃ তার ‘সাহীহ’-এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত । এটি একই নামের ইমাম বুখারীর আরেকটি গ্রন্থের সাথে হাদীস সংকলনগুলির মধ্যে ‘সর্বোচ্চ খ্যাতিসম্পন্ন । মর্যাদা ও নির্ভরযোগ্যতার দিক দিয়ে ‘সাহীহুল বুখারী ও সাহীহ মুসলিম’ গ্রন্থদ্ধয় চিরদিন সমপর্যায়ভুক্ত বলে বিবেচিত হয়ে আসছে। গ্রন্থ দু’'খানি এক সাথে “সাহীহাইন’ নামে প্রসিদ্ধ । প্রসঙ্গতঃ এখানে ‘সাহীহ’-এর একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন । “সাহীহ’ শব্দটি ‘আরবী একবচন, বহুবচনে ‘সাহাহ ।’ আভিধানিক অর্থ ৪ ক্রটিমুক্ত- যার মধ্যে কোন রকম দোষ বা ক্রটি পাওয়া যায় না, সনদ সহকারে প্রমাণিত, নির্ভরযোগ্য । পারিভাষিক অর্থ £ (ক) এমন ‘মুসনাদ’ বা সনদযুক্ত হাদীস যার 'রাবী’ বা বর্ণনাকারীদের শৃঙ্খল প্রথম থেকে শেষ পর্যন্ত ‘মুত্তাসিল’ বা অবিচ্ছিন্ন, ‘আদেল' বা ন্যায়নিষ্ঠ, প্রখর মুখস্থ শক্তির অধিকারী এবং সবরকম ক্রটি ও দুর্বলতা থেকে মুক্ত। (খ) হাদীসের এমন সংকলন যাতে “সাহীহ’ হাদীস ব্যতীত অন্য কোন হাদীস সন্নিবেশিত হয়নি। যেমন ঃ বুখারী ও মুসলিমের ‘সাহীহাইন ।' [দায়িরা-ই-মায়ারিফ ইসলামিয়া (উদ্দু) ১৩/৭৫-৭৬|] ইমাম নসমিয় সরাসরি উভাল ন নিকট হত কত ডিন বাব হাদীছ বাছি ও চয়ন করে তার এই “সাহীহ' গ্রন্থখানি প্রণয়ন করেন । (ওফাইয়াতুল আ‘ইয়ান- 8৪/২৮০) তীর এ কাজ সম্পন্ন করতে প্রায় পনেরো বহর সময় লাগে। আহমাদ ইবনে সালামা বলেন, ‘আমি মুসলিমের সাথে তীর সাহীহ' প্রণয়নকালে পনেরো বছর লেখালেখির কাজ করেছি ।' (তাজকিরাতুল হুফ্‌ফাজ-২/৫৮৯, তাহজীবুল আসমা’-১০/১২২) গ্রন্থটির প্রণয়ন শেষ হলে ইমাম মুসলিম তা তৎকালীন প্রখ্যাত হাদীসবিশারদ ইমাম আবু যুর‘আর সামনে উপস্থাপন করেন। মুসলিম নিজেই বলেছেন, ‘আমি এই গ্রন্থখানি আবু যুর‘আ আর-রাধীর নিকট পেশ করেছি। তিনি যে যে হাদীসের সনদে দোষ আছে বলে ইংগিত করেছেন আমি তা পরিত্যাগ করেছি, আর যে যে হাদীস সম্পর্কে তিনি মত দিয়েছেন যে, এগুলি ‘সাহীহ’ এবং এতে কোন প্রকার ক্রটি নেই, আমি সেগুলিই গ্রন্থে সন্নিবেশ করেছি।’ (আল-মুকাদ্দিমা লিন-নাওয়াবী আলাল মুসলিম-১৩)

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।