৯৬ ইসলামী আইন ও বিচার ক্রেতার মৃত্যু ঘটলে খিয়ারুর রুয়াত বাতিল বলে গণ্য হবে। খিয়ারুর রুয়াত ওয়ারিসগণের অনুকূলে বর্তায় না। ক্রেতার হাতে মাল নষ্ট বা ধ্বংস হয়ে গেলে অথবা এমন ত্রুটিযুক্ত হলে যার দ্বারা মালটি ফেরত দেয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ক্রেতার রুয়াত বাতিল হয়ে যাবে। ক্রয়কৃত মাল ক্রেতার হস্তগত হওয়ার পর তার মধ্যে এমন কোন প্রকারের পরিবর্তন বা পরিবর্ধন সাধন করা হল যার দ্বারা উক্ত মাল বিক্রেতার নিকট ফেরত দেয়া সম্ভব নয়, সে ক্ষেত্রে খিয়ারুর রুয়াত বাতিল হয়ে যাবে ।২৩ খিয়ারুল আয়েব ক্রেটিযুক্ত মাল গ্রহণ না করার অধিকার) ক্রেতা যদি ক্রয়কৃত মালের মধ্যে এমন ক্রটি দেখতে পায় যার কারণে এর নির্ধারিত মূল্য হ্রাস পেয়ে যায়, এমতাবস্থায় ক্রেতা চুক্তি বহাল রাখতে পারে এবং বাতিলও করতে পারে। এই ইখতিয়ারকে ফিক্হের পরিভাষায় “খিয়ারুল আয়েব' বলে ।৯৪ চুক্তিতে উল্লেখ না থাকলেও মালের ক্রটিমুক্ত হওয়া শর্ত হিসাবে গণ্য হবে। ক্রয়- মূল্যই পরিশোধ করতে হবে এবং সে মূল্য হাসের জন্য বিক্রেতাকে বাধ্য করতে পারবে না। এমন কোন 'দোষ' যার ফলে পণ্য বিশেষজ্ঞের মতে পণ্যের মূল্য হ্রাস পায় তা 'ক্রুটি' হিসাবে গণ্য হবে । মাল বিক্রয়ের পর এবং বিক্রেতার দখলে থাকা অবস্থায় তাতে কোন দোষ সৃষ্টি হলে বা দেখা দিলে তা ক্রুটি হিসাবে গণ্য হবে এবং ক্রেতার ইখতিয়ার বহাল থাকবে। বিক্রেতা ক্রেতাকে মালের ত্রুটি দেখিয়ে বিক্রুয় করলে এবং ক্রেতা তা গ্রহণ করলে তার ইখতিয়ার থাকবে না।২৫ “আয়েব' এর বর্ণনায় হিদায়া গ্রন্থে বলা হয়েছে, ব্যবসায়ীদের রীতিনীতিতে যে সকল বিষয় পণ্যের মূল্য কমিয়ে দেয় তা-ই আয়েব বা বন্তর দোষ । কেননা মূলধনের মধ্যে ক্রুটি হওয়ার কারণেই ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। আর এটি মূল্য কমে যাওয়ার কারণে হয় এবং তা জানার উপায় হচ্ছে ব্যবসায়ী ব্যক্তিগণের রীতিনীতি ।২৬ এক থান কাপড় কেনার পর দেখা গেল, তার কোন কোনটিতে ছিদ্র আছে বা তাতে অন্য কোন দোষ রয়েছে তখন ক্রেতার এ কাপড় ফেরত দিয়ে মূল্য ফেরত নেয়ার অধিকার থাকবে । আর পুরো দাম দিয়ে তা রাখতে চাইলে রাখতে পারবে । কিন্তু দোষের কারণে দাম কম দিতে পারবে না। তবে দোষ বের হবার কারণে বিক্রেতা যদি কিছু দাম কম নেয়, সে তা পারবে । ক্রেতা কাপড় কিনে আনার পর শিশুরা তার ২. প্রাগুক্ত, পৃ. ৬১ ২. মাওলানা উবায়দুর হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল, প্রাপক, পৃ. ১০৫ ২৫. গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, প্রাগুক্ত, পৃ. ৭০৫ ২৬.. বুরহানুদ্দীন আল-মারগীনানী, প্রাগুক্ত, পৃ. ৬৫ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।