ব্যাবসায়-বাণিজ্ঞে ক্রেতার স্বাধীনতা : ইসলামী দৃষ্টিভঙ্গি ৯৫ ধান, চাল, গম, মটর ও সুপারি ইত্যাদি, যে সব জিনিস নমুনা দেখিয়ে বিক্রয় করা হয় সেগুলো নমুনার বিপরীত হওয়া উচিত নয়। এ ধরনের জিনিস যদি ক্রেতা সরল বিশ্বাসে শুধু উপরে দেখে ক্রয় করে, আর উপরে-নীচে একই রকম মাল নমুনা মোতাবেক পাওয়া যায়, তবে বেচা-কেনা শুদ্ধ হবে এবং ফেরত দেয়ার অধিকার থাকবে না। কিন্তু যদি নীচে নমুনার বিপরীত মাল পাওয়া যায়, তবে এঁ সম্পূর্ণ মাল ফেরত দেয়ার অধিকার ক্রেতার থাকবে ।৯৯ যেসব জিনিস সাধারণত উক্ত রকম হয় না, ছোট-বড় হয় সেসব জিনিস শুধু উপরে দেখানো উচিত নয়। উপরে-নীচে ভালরূপে দেখে ক্রয় করবে। উপরে-নীচে ভালমত না দেখা পর্যন্ত খিয়ারুর রুয়াত বহাল থাকবে অর্থাৎ দেখে পছন্দ না হলে ফেরত দিতে পারবে। উপরে-নীচে ভালরূপে দেখে ক্রয় করলে ফেরত দিতে পারবে না। পানাহারের জিনিস যা পরীক্ষা করে দেখতে হয় তা শুধু দেখে ক্রয় করলে ফেরত দেয়ার ইখতিয়ার থাকবে । অনেক দিন আগে একটি জিনিস দেখেছিল, এখন তা খরিদ করল, কিন্তু এসময় দেখেনি। ঘরে নিয়ে দেখল পূর্বে যেরূপ দেখেছিল ঠিক সেরূপ আছে। এখন দেখার পর ফেরত দেয়ার ইখতিয়ার থাকবে না। কিন্তু অনেক দিন পর কিছু পরিবর্তন হয়ে থাকলে নেয়া না নেয়ার ইখতিয়ার থাকবে 1২০ সম্পদ স্থাবর প্রকৃতির হলে তার সমগ্র অংশ দেখা প্রয়োজন, তবে সমগ্র অংশ একই রকম হলে তার একটি অংশ পরিদর্শনই যথেষ্ট । একই চুক্তির অধীনে বিভিন্ন ধরনের মাল ক্রয় করলে স্বতন্ত্রভাবে প্রত্যেক ধরনের মাল পরিদর্শন করা আবশ্যক ।২ অন্ধ ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হতে পারে, তবে কোন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে তার মান ও বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞাত থাকলে সে চুক্তি বহালও রাখতে পারে আবার বাতিলও করতে পারে। ক্রেতার নিয়োগকৃত প্রতিনিধির পরিদর্শন ক্রেতার পরিদর্শন হিসেবে গণ্য হবে। মাল পরিদর্শন করে চুক্তি সম্পাদনের পর ক্রেতা কর্তৃক মাল হস্তগত করার পূর্বে বিক্রেতা কর্তৃক তার পরিবর্তন করা হলে, ক্রেতা চুক্তি বহালও রাখতে পারে অথবা বাতিলও করতে পারে। ক্রেতার এমন আচরণ যা দ্বারা সে মালের মালিকানা লাভ করেছে এরূপ বুঝায়, সে ক্ষেত্রে তার খিয়ারুর রুয়াত বাতিল হয়ে যাবে। খিয়ারুর রুয়াত শুধু 'এমন চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যা প্রত্যাখ্যানযোগ্য ।* ১৯. প্রাগুক্ত, পৃ. ৫৩ ২০. মাওলানা আশরাফ আলী থানভী, প্রাগুক্ত, পৃ. ১১০-১১১ ২. গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, প্রাগুক্ত, পৃ. ৭০৮ ২. বুরহানুদ্দীন আল-মারগীনানী, প্রাণ্ুক্ত, পৃ. ৫৭-৬০ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।