৯৪ ইসলামী আইন ও বিচার হলে উভয় অবস্থায় শপথ সাপেক্ষে ক্রেতার কথা গ্রহণযোগ্য হবে । অবশ্য বিক্রেতা তাকে প্রদত্ত ইখতিয়ারের সুযোগ গ্রহণ করে ক্রয়-বিক্রয় চুক্তি বাতিল করতে পারবে ।৯ খিয়ারুর রুয়াত (বিক্রিত মাল দেখার পর তা রাখা না রাখার অধিকার) ক্রয়-বিক্রয় চুক্তি সম্পাদনকালে ক্রেতা যদি মাল দেখে না থাকে এমতাবস্থায় উক্ত বেচা-কেনা জায়েয হবে, তবে মাল দেখার পর সে চুক্তি বহালও রাখতে পারে আবার বাতিলও করতে পারে, ক্রেতার এ ইখতিয়ারকে খিয়ারুর রুয়াত (পেরিদর্শনের ইখতিয়ার) বলে ।১ খিয়ারুর রুয়াত ও এর হুকুম ইমাম আবু হানীফা, মালিক ও আহমাদ র.-এর মতে, কোন জিনিস না দেখে ক্রয় করা জায়েয, আর দেখার পর ক্রেতার এ অধিকার থাকবে যে, সে ইচ্ছা করলে তা গ্রহণ করবে অথবা গ্রহণ করবে না, যদিও সে দেখার পূর্বে সম্মত হয়েছিল। ইমাম শাফেঈ র.-এর মতে না দেখে কোন বস্ত্র ক্রয় করলে বেচা-কেনা বাতিল হয়ে যায়।+ ইমাম শাফেঈ র.-এর বৃদ্ধিভিত্তিক দলীল এই, না দেখে বেচা-কেনার বস্তু অজ্ঞাত ৷ সুতরাং যতক্ষণ পর্যস্ত দেখা না হয় ততক্ষণ পর্যন্ত বন্ত অজ্ঞাত থাকবে ।১* যে ব্যক্তি কোন বস্ত না দেখে ক্রয় করল, তার এ ধরনের কেনা কাটা জায়েয হবে তবে যখন সে বন্ত্রটি দেখবে, তখন তার জন্য খিয়ার হবে। ইচ্ছা করলে সে পূর্ণ দামে বস্তুটি গ্রহণ করবে, অন্যথায় ফেরত দিবে । ইমাম শাফেঈ র. বলেন, না দেখে বেচা-কেনা সম্পূর্ণ রূপে অশুদ্ধ হবে। কেননা এখানে বিক্রিত বস্তুটি অজ্ঞাত ।১৮ না দেখে জিনিস ক্রয় করা জায়েয আছে কিন্ত দেখার পর ক্রেতার ইখতিয়ার থাকবে, যদি পছন্দ হয় তবে নিবে আর অপছন্দ না হলে ফেরত দেয়ার অধিকার ক্রেতার থাকবে । জিনিসের কোন ক্র্টি থাকলেও শুধু দেখে রাখা রাখার অধিকার ক্রেতার থাকবে । উক্ত বিক্রেতা যদি কোন জিনিস না দেখে বিক্রি করে থাকে, তবে ক্রেতাকে জিনিস দেখাতে বাধ্য থাকবে । দেখার পর ইখতিয়ার থাকবে কেবল ক্রেতার, বিক্রেতার নয়। ১. প্রাগুক্ত, পৃ.৭০৪ বুরহানুদ্দীন আল-মারগীনানী, প্রাগুক্ত, পৃ. ৫১ ১». আবু দাউদ সুলায়মান ইবনুল আশআস আস-সিজিস্তানী, আস-সুনান, অধ্যায় : মদীনা মোনাওয়ারা : আল- মাকাতাবা আল শামেলাহ, অনুচ্ছেদ : ফী বায়' আল-গারার, হাদীস নং- ২৯৩২ ৬30 ৫) 28১৯ % ০০ ১০৯ ৮৯০০ ৩৫১ ০১৭১ 4০ এএ। ০৮০ ১৭. বুরহানুদ্দীন আল-সুরগিনানী, প্রাণ্ক্ত, পৃ. ৯৭ ৯৮. প্রাগুক্ত, পৃ. ৯৬ ,& ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।