ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাবসায়-বাণিজ্যে ক্রেতার স্বাধীনতা : ইসলামী দৃষ্টিভঙ্গি ৯৩ ক্রেতা তিন দিনের সময় নিল এবং বলল, আমার মাতার পছন্দ হলে ক্রয়কৃত বস্তু রাখব আর না হলে ফেরত দিব। এরূপ করা জায়েয আছে। ক্রেতা দুই কিংবা তিনটি জিনিস ক্রয়শেষে বলল, তিনদিন পর্যন্ত আমার ইখতিয়ারে থাকবে, যদি পছন্দ হয় তবে একটি দশ টাকায় কিনব। এরূপ তিনটি জিনিসের যে কোন একটি তিন দিনের মধ্যে পছন্দ করে নেয়া জায়েয। তবে তিনটির অধিক হলে জায়েয হবে না। তিনদিনের মধ্যে একটিও ফেরত না দিলে তিনটি জিনিসই রাখতে হবে। তিনটির বেশি নিলে বায়' ফাসেদ হবে। ক্রেতা একটি জিনিস তিনদিনের শর্তে বাড়ীতে নিয়ে যদি ব্যবহার করে তবে তা ফেরত দিতে পারবে না। অবশ্য এই ব্যবহার যদি শুধু দেখার জন্য হয়, যেমন একবার শুধু পরিধান করে দেখল যে, ঠিক হয় কিনা, এমতাবস্থায় ফেরত দেয়ার অধিকার থাকবে ।৯ চুক্তির ক্ষেত্রে যে পক্ষকে চুক্তি বাতিল করা বা বহাল রাখার ইখতিয়ার দেয়া হয় সেই পক্ষ চুক্তিপত্রে উল্লেখিত মেয়াদের মধ্যে স্বীয় ইখতিয়ার প্রয়োগ করতে পারবে। ইখতিয়ার অর্জনকারী পক্ষ কথায় বা কাজের মাধ্যমে চুক্তি বাতিল করতে পারবে । চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ইখতিয়ার বাতিল হয়ে যাবে এবং তদনুযায়ী কাজ করা বাধ্যতামূলক হবে । বিক্রেতাকে ক্রয়-বিক্রয় চুক্তি বাতিল করার ইখতিয়ার প্রদান করা হলে এবং চুক্তিপত্রে উল্লেখিত মেয়াদের মধ্যে সে মারা গেলে ক্রেতা বিক্রীত মালের মালিক হবে এবং উপরোক্ত ইখতিয়ার বিক্রেতার ওয়ারিসগণের অনুকূলে বর্তাবে। ক্রেতা-বিক্রেতা উভয়কেই ইখতিয়ার প্রদান করা হলে-যে কোন পক্ষ চুক্তি বাতিল করতে পারবে এবং একপক্ষ চুক্তি বহালের কথা ব্যক্ত করলে তার ইখতিয়ার বাতিল হয়ে যাবে এবং অপর পক্ষের ইখতিয়ার বহাল থাকবে ।১০ ক্রেতা যদি ক্রয়-বিক্রয় চুক্তি বহাল রাখার বা তা বাতিল করার ইখতিয়ার অর্জন করে এবং বিক্রেতার নিকট হতে ক্রয়কৃত বস্তু হস্তগত করার পর পুনরায় তা ফেরত দেয় আর বিক্রেতা বলে, আমি তোমাকে যে মাল দিয়েছি এটা সে মাল নয়। এ ক্ষেত্রে ক্রেতাকে শপথ করতে হবে। সে যদি শপথ করে বলে, এটাই সে মাল, তা হলে ক্রেতার কথা গ্রহণযোগ্য হবে। বিক্রেতার দখলে থাকা বস্ত ক্রেতা গ্রহণ করার সময় বলল, এটি সে মাল নয় যা তুমি আমার নিকট বিক্রয় করেছ। এ ক্ষেত্রে বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে। তবে ক্রেতা তাকে প্রদত্ত ইখতিয়ারের সুযোগ গ্রহণ করে ক্রয়-বিক্রয় চুক্তি বাতিল করতে পারবে । কেবল বিক্রেতার জন্য ক্রয়-বিক্রয় চুক্তিতে ইখতিয়ার রাখা হলে এবং ক্রেতা কর্তৃক মাল হস্তগত করার পর তা পুনরায় ফেরত দিলে অথবা বিক্রেতার নিকট থেকে মাল গ্রহণের সময় তাদের মধ্যে মতভেদ সৃষ্টি ১. মাওলানা আশরাফ আলী থানভী, প্রাগুক্ত, পৃ. ১১০ ১০. গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, প্রাগুক্ত, পৃ. ৭০৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।