৯২ ইসলামী আইন ও বিচার ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ র. বলেন, খিয়ারুশ শর্তের জন্য তিন দিনের অধিক সময়সীমার জন্য শর্ত করা বৈধ। দলীল ইবনে উমর র. বর্ণিত হাদীস*। তিনি দুই মাস পর্যন্ত খিয়ার জায়েয বলে মতামত ব্যক্ত করেছেন। ক্ষতি থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে চিন্তা-ভাবনার জন্য খিয়ার অনুমোদিত হয়েছে। আর এই ক্ষতি দমনের জন্য কোন কোন সময় তিন দিনের অধিক সময় প্রয়োজন হয়। এট এবূপ হল যেমন-মূল্য আদায়ের ব্যাপারে সময়ের সুযোগ প্রদান করা। ইমাম আবু হানীফা র.-এর দলীল এই, খিয়ারুশ শর্ত বেচা-কেনার চাহিদার বিপরীত। বেচা-কেনার চাহিদা হল বেচা-কেনা আবশ্যক হওয়া । তবে উক্ত খিয়ার কিয়াসের পরিপন্থী হওয়া সত্তও পূর্বোক্ত হাদীসের আলোকে জায়েয বলা হয়েছে। সুতরাং খিয়ারুশ শর্ত এ মুদ্দতের উপর সীমাবদ্ধ হবে যা হাদীসে উল্লেখ করা হয়েছে। আর তিন দিনের অধিক সময় নিষিদ্ধ হবে ।১৯০ থিয়ারুশ শর্তের পদ্ধতি খিয়ারুশ শর্ত ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য অথবা ক্রেতা-বিক্রেতার কোন একজনের জন্য অথবা ক্রেতা-বিক্রেতা ব্যতীত অন্য কারো জন্য হতে পারে । এর তিনটি পদ্ধতি রয়েছে ।* যেমন- ১. ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য খিয়ার লাভের প্রথম পদ্ধতি হল এই, উভয়ের একজন বলল, আমি এ জিনিস এত মূল্যে আপনার নিকট বিক্রয় করছি। তবে শর্ত হল, তিনদিন পর্যন্ত আমার জন্য এই বিক্রি হতে কিরে আসার ইখতিয়ার থাকবে। আর ছিতীয় জন অর্থাৎ ক্রেতা বলবে, আমি এ শর্তে ক্রয় করলাম, তিনদিন পর্যন্ত আপনার ইখতিয়ার থাকবে । এই অবস্থায় এ শর্ত উভয় পক্ষের হতে হবে। ২. দ্বিতীয় পদ্ধতি হল, প্রথমে একপক্ষ শর্ত করবে এবং অপরপক্ষ বলবে, আমি ক্রয় করলাম । সে শর্তের কথা উল্লেখ বা উচ্চারণ করবে না। ৩. তৃতীয় পদ্ধতি হল, ক্রেতা-বিক্রেতা বা তাদের কোন একজন তৃতীয় কোন ব্যক্তির পছন্দ করার শর্তারোপ করেছে। যেমন তাদের একজন বলল, আমি এ মাল এত টাকায় বিক্রয় করছি, তবে যদি আমার পিতা পছন্দ করে। ৯. আবূ “আব্দুর রহমান আহমাদ ইব্ন শু“আইব আন-নাসাঈ, আস-সৃনান, অধ্যায় : ....... মদীনা মুনাওয়ারা : আল-মাকতাবা আল-শামেলা, অনুচ্ছেদ : যুকেরাল ইখতিলাফ “আলা নাফে' ফী লাফযিন, (৮১) ২0) ৩৩ শেখ 95 031 65281 ৩০৩৫০ ০৪৮৮৩ 4৭০ ঞ। এ &। 29 ০৩ ০০ ৮৪ ৩৮ ০৪ শ। আি১ ১৩০ ০৬৯ ০৪ শ্রেখ 0৬ ০৬ ০৬৯ ০ ১০. বুরহানুদ্দীন আল-মারগীনানী, প্রাগুক্ত, পৃ. ৬২ প্রার্ুক্ত, পৃ. ৬৩ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।