ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাবসায়-বাণিজ্ঞে ক্রেতার স্বাধীনতা : ইসলামী দৃষ্টিভঙ্গি ৯১ ইখতিয়ার শর্ত হিসাবে রাখা বৈধ এবং এই ইখতিয়ারকে খিয়ারুশ শর্ত (৮ )১০) বলে।* কেনা-বেচার মধ্যে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য খিয়ারুশ শর্ত জায়েয । আর তাদের উভয়ের জন্য তিনদিন অথবা তিন দিনের কম সময়ের জন্য স্বাধীনতা থাকবে। এ ব্যাপারে দলীল হল এ হাদীস যা বর্ণিত হয়েছে মুনকিজ ইবনে আমর আনসারী র. বেচা-কেনায় প্রতারিত হতেন। তখন নবী করীম স. তাকে বললেন, “যখন তুমি বেচা-কেনা করবে, তখন তুমি বলবে, আমাকে ধোঁকা দিবে না আর আমার জন্য তিন দিনের খিয়ার থাকবে” ।* ক্রেতা যদি মাল কেনার সময় বলে, একদিন, দুইদিন বা তিন দিন আমাকে সময় দিন, আমি চিন্তা-ভাবনা ও পরামর্শ করে ঠিক করবো এ বস্ত ক্রয় করব কিনা । এরূপ শর্ত করা জায়েয আছে। যে কয়দিনের কথা বলেছে, সে কয়দিনের মধ্যে তার অধিকার আছে, সে নিতেও পারবে, আবার ফেরত দিতেও পারবে । এই সময়ে বিক্রেতা অন্যের নিকট উক্ত মাল বিক্রয় করতে পারবে না। কিন্ত যদি ক্রেতা তিন দিন সময় চায় এবং টাকা দিয়ে অথবা দেয়ার ওয়াদা করে ক্রয়কৃত কন্ত নিয়ে যায়, অতঃপর তিন দিনের মধ্যে কোন জবাব না দিলে ক্রেতার আর ক্রয়কৃত বস্ত ফেরত দেয়ার অধিকার থাকবে না। হ্যা বিক্রেতা যদি স্বেচ্ছায় ফেরত নেয়, তবে তা তার অনুঘহ, তার অসম্মতিতে ফেরত দিতে পারবে না। তিন দিনের বেশি শর্ত করা জায়েয নেই। চার-পাঁচ দিনের শর্ত করলেও তিন দিনের মধ্যে মাল ফেরত দিলে ফেরত হয়ে যাবে। আর যদি ক্রেতা বলে, আমি ক্রয়কৃত বস্তু নিলাম তবে বায়' সহীহ হবে। তিন দিনের মধ্যে কিছু না বলে থাকলে বা কিছু না করে থাকলে বায়” ফাছেদ হয়ে যাবে ।” ৫, প্রাগুক্ত ৬. গাজী শামসুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবন্ধ ইসলামী-আইন, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৬, খ.১, তৃতীয় ভাগ, পৃ. ৭০২ ৭... ইমাম আৰু “আবুক্লাহ মুহাম্মদ ইব্‌ন ইয়াজীদ ইবন মাজাহ, আস-সুনান, অধ্যায় :.......... অনুচ্ছেদ : আল- হিজরু আলা ইউকছিদু মালাহু, বৈরূত: দারুল ফিকর, ২০০৩ +৮6) 0 7 42৮০1 ১১06১ ৮৮ ০ 4০ ভ ১৯০ ০৮৯ 01 এটি 01০৬৪ ০৮ ০৯] ০৮ ৭৬০৪ «3৫১০5০৮754৮ & ৬ ৬০ ৪0 ০৯ 45 3 95520. ৩১৮৫3 ০৬১ ০০৪ ০০ ০1১৮ 76 ৮9১ ০৯ 4৩ ৯৪ 3০5 ৫৯ ২4০6 0 ৬০৮ ৬১০ ১ ০৮ ৬৮ ০9194 এ ৫০৮৮ ৩1৮ ৮৯৯৯৬ ০৮০ মাওলানা আশরাফ আলী থানভী, অনু: মাওলানা শামছুল হক ফরিদপুরী, বেহেশৃতী জেওর, ঢাকা: এমদাদিয়া লাইব্রেরী, ১৯৯৮, খ.৫, পৃ. ১০৯ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।