৯০ ইসলামী আইন ও বিচার হতে চলে যায় গুটি কয়েক পুঁজিপতি উৎপাদক, মজুদদার ব্যবসায়ী এবং শিল্প মালিকের হাতে ।১ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ক্রেতা স্বাধীনতা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ক্রেতার সার্বভৌমত্বের (ইচ্ছার স্বাধীনতা) কোন কথাই নেই। সমাজ সমষ্টিগতভাবে সার্বভৌম হতে পারে, কিন্তু নাগরিকরা ব্যক্তিগতভাবে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের সার্বভৌম অধিকার প্রয়োগ করতে পারেনা । এ ব্যবস্থায় ক্রেতা তাদের সার্বভৌম অধিকার বিসর্জন দেয় বিশেষজ্ঞ এবং নীতি-নির্ধারক কর্মকর্তাদের ব্যক্তিগত বিচারবুদ্ধি ও প্রজ্ঞার উপর ।২ ইসলামী অর্থব্যবস্থায় ক্রেতার ইচ্ছার স্বাধীনতা নির্ধারিত হয় বিশেষজ্ঞ বিশেষের প্রজ্ঞা দ্বারা নয়, তা নির্ধারিত হয় কুরআন এবং সুন্নাহর সিদ্ধান্তের আলোকে এবং এতেই নিহিত রয়েছে ক্রতাসাধারণের সত্যিকারের কল্যাণ । ইসলামী অর্থ ব্যবস্থায় ক্রেতার স্বাধীনতা ক্রেতা স্বাধীনতার আরবী প্রতিশব্দ খিয়ার' (১১)। এর শাব্দিক অর্থ ইখতিয়ার বা অধিকার | ইসলামী শরীয়তে ক্রেতা বা বিক্রেতা অথবা উভয়ের জন্য ক্রয়-বিক্রয় চুক্তি বহাল রাখা বা না রাখার ইখতিয়ারকে শর্ত হিসেবে রাখা বৈধ। এই ইখতিয়ারকে ফিক্হ শাস্ত্রের পরিভাষায় “খিয়ার' বলা হয়।5 ক্রেতার স্বাধীনতার শ্রেণী বিভাগ খিয়ার তথা ক্রেতার স্বাধীনতা প্রধানত তিন প্রকার? । যথা- ১. খিয়ারুশ শর্ত (১১১] ১১) ২. খিয়ারুর কুয়াত (225 -॥ ১০৯) ৩. খিয়ারুল আয়ে (০৯০ ১১৯) নিম্নে প্রত্যেক শ্রেণীর বিবরণ দেয়া হলো- খিয়ারুশ শর্ত শের্তের ক্রয়-বিক্রয়ের অধিকার) ক্রয়-বিক্রয় চুক্তিতে ক্রেতা বা বিক্রেতা অথবা উভয়ের জন্য ক্রয়-বিক্রয় চুক্তি তিনদিন কিংবা তদপেক্ষা কম সময়ের মধ্যে বহাল রাখা বা বাতিল করার ইখতিয়ার থাকার শর্ত করাকে খিয়ারুশ শর্ত বলা হয়।৫ ১. এ.জেড.এম শামসুল আলম, ইসলামী অর্থশীতির রূপরেখা, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, মে ২০০৫, পৃ৪৩ | ২. প্রাণ, পৃ. ৪৬ ও. মাওলানা উবায়দুর হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০১, খ. ৬, পৃ. ৯৭ *. বুরহানুদ্দীন আল-মারগীনানী, আল:হিদায়া, করাটী: মাকতাবাতুল বুশরা, ২০০৭, ব.৫, পৃ. ৩১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।