ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮, সংখ্যা-৩০ এপ্রিল-জুন : ২০১২ ব্যবসায়-বাণিজ্যে ক্রেতার স্বাধীনতা : ইসলামী দৃষ্টিভঙ্গি ড. মো. মাসুদ আলম" (সারসংক্ষেপ : ব্যবসায়-বাণিজ্যে দুটি পক্ষ থাকে- ক্রেতা এবং বিক্রেতা । আধুনিক যুগে পণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে একদিকে ক্রেতার পছন্দের প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে, অন্যদিকে পণ্য ক্রয় করে ক্রেতাসাধারণ প্রতিনিয়ত ধোঁকা ও প্রতারণার শিকার হচ্ছে । এমতাবস্থায় ক্রেতার ইচ্ছার স্বাধীনতা পূর্ণরূপে প্রতিফলিত হচ্ছে লা। ইসলামের বাণিজ্যনীতিতে ক্রেতার ইচ্ছার স্বাধীনতা স্বীকৃত । এ কারণে প্রতারণা বা ঠকার আশংকা থাকলে ক্রেতা শর্তর়্ুকত লেনদেন করতে পারে । পণ্যের দোষ-ক্রটির কারণে পরবতীতে তা ফেরত বা পরিবর্তনের সুযোগ ইসলামের ক্রয়-বিক্রয় পদ্ধতিতে রয়েছে । এ প্রবন্ধে সম্পদ- এর পরিচয় হালাল সম্পদ উপায়ে উপার্জনের বিভ্নি পহ্া এবং অবৈধ পন্থায় সম্পদ উপাজরন ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে ।] বিভিন্ন অর্থ ব্যবস্থায় ক্রেতার স্বাধীনতা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ক্রেতার স্বাধীনতা : মুক্তবাজার অর্থনীতিতে ক্রেতাসাধারণ তথা ভোক্তারা একটি শক্তিশালী পক্ষ। প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতাকে ক্রেতার পছন্দের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখতে হয়। তত্বগতভাবে একজন বিক্রেতার প্রত্যেকটি কর্মকাণ্ড ক্রেতাকে কেন্দ্র করেই আবর্তিত হবে এটাই স্বাভাবিক এবং তিনি সচেষ্ট হবেন কিভাবে ক্রেতাকে সন্তুষ্ট করা যায়। পক্ষান্তরে ক্রেতাসাধারণের এ অধিকার আছে যে, তারা নিজেদের পছন্দমত পণ্যসামগ্রী ক্রয় করবে । তাই ক্রেতার ইচ্ছার স্বাধীনতা এ ক্ষেত্রে একটি গুরুত্পূর্ণ বিষয়। পণ্যসামথী বা অন্য যে কোন জিনিস ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাসাধারণের ইচ্ছার স্বাধীনতা ইসলামী বাণিজ্যনীতির একটি গুরুতৃপূর্ণ বিষয়। তত্বগত বিশ্লেষণ হতে মনে হতে পারে যে, ধনতন্ত্রী অর্থনীতিতে ক্রেতারা তাদের পছন্দ এবং অপছন্দের ব্যাপারে তারা নিজের ইচ্ছামত পণ্য কিনতেও আবার না ও কিনতে পারে । আসলে কথাটা ঠিক নয়। এখানে ক্রেতার সার্বভৌমত্‌ (স্বাধীনতা) কাল্পনিক । তত্ত্বে তাদের সার্বভৌমত্‌ আছে বটে বাস্তবে নেই। বন্তরত সার্বভৌমত্ব আছে গুটি কয়েক ধনতন্ত্রী পুঁজিবাদীর | অর্থনীতি এমন জটিল এবং পেঁচানো বিষয় যে, আসল সার্বভৌমত্ব সাধারণ ক্রেতা * সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।