'বিধানকেই প্রাধান্য দিতে বাধ্য থাকবে । বিগত সময়ে অনেক কষ্টর বিপ্লবী সমাজতান্ত্রিক রাষ্ট্র এভাবেই নিজ অবিবেচনাপসূৃত সিদ্ধান্তের ফলে প্রকৃত ধর্মপ্রাণ মুসলমানদের নিজের আনুগত্য থেকে দূরে ঠেলে দেয় এবং আইন করেই একজন মুসলিমকে আইন না মানার পথে হাটতে বাধ্য করে। নাগরিকদের ধর্ম নৈতিকতা রীতি এঁতিহ্য বিলীন করে সাংস্কৃতিক এক্য ও রাষ্ট্রের শক্তিমন্তা প্রতিষ্ঠার অস্বাভারিক এবং অমানবিক এসব সিদ্ধান্তই মূলত বিশ্বব্যাপী সমাজতন্ত্রের ব্যর্থ হওয়ার প্রধান কারণ। গণতান্ত্রিক ব্যবস্থা এর বিপরীত। এখানে নাগরিকদের ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যকে স্বীকার করা হয়। সম্মান করা হয়। যে জন্যে গণতান্ত্রিক রাষট্ব্যবস্থা বহুধর্ম ও সংস্কৃতি ধারণ ও লালন করেই শক্তিশালী এবং বিকশিত হয়। বাংলাদেশ উদার মধ্যপন্থী বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে তার গণতান্ত্রিক অভীষ্ট পানে সঠিক পথ ধরে এগিয়ে যাবে, জনগণ এটাই আশা করে। ধর্মপ্রাণ নাগরিকদের প্রত্যাশাও এই যে, গণতান্ত্রিক উদারনৈতিক আবহে রাষ্ট্রের আইন ও নাগরিকদের ধর্মীয় বিধান অতীতের মতই হাত ধরাধরি করে এগিয়ে যাবে। গণতান্ত্রিক ব্যবস্থার উদারতা ও প্রকৃতিসম্মত স্বাভাবিক অবস্থা অব্যাহত রেখে মানববিষ্বকে উজ্জ্বল আগামীর পথে তথা কাংখিত সাফল্য ও মুক্তির গন্তব্যের দিশা দেবে উদার মধ্যপন্থী বাংলাদেশ । উবায়দুর রহমান খান নদভী ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।