ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রচলিত ও ইসলামী আইনে উপার্জন প্রসঙ্গ : একটি পর্যালোচনা ৮৭ এ প্রসেঙ্গ হাদীসের এক বর্ণনায় এসেছে, আবূ হুরায়রা রা. হতে বর্ণিত। রসূল স. বলেছেন : “তোমাদের কেউ তার পিঠে কাঠের বোঝা বহন করে এনে বিক্রি করা, কারো নিকট ভিক্ষা চাওয়ার চেয়ে উত্তম চাই সে দিক বা না দিক।”১৪৬ আব্দুল্লাহ্‌ ইবনে উমর রা. বলেন, রসূল স. বলেছেন : “লোকদের কাছে ভিক্ষা করলে অবশেষে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তখন তার মুখমণ্ুলে এক টুকরাও গোশত থাকবে না ।”১৭ সাহল ইবনে হানযালিয়া বলেন, রসূল স. বলেছেন : “যে ব্যক্তি ভিক্ষা চায় অথচ তা বেঁচে থাকার সম্বল তার আছে, নিশ্চয় সে অধিক আগুন সংগ্রহ করছে।”১৪৮ ইমাম আবূ হানীফা র. এর মতে : “যার কাছে দু'বেলার খাবার আছে, তার জন্য সাওয়াল করা জায়েয নয়” । ১৯৯৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা শহরে ১৪৯৯৯ জন ভাসমান লোক রয়েছে। এর মধ্যে মহিলার সংখ্যা ১১৭১৭ জন এবং পুরুষের সংখ্যা ৩২৮৩ জন। ভাসমান লোক তারা-যারা খোলা আকাশের নিচে, রাস্তায়, বারান্দায়, সরকারী ও বেসরকারী অফিসে, ফুটপাত ও পার্কে রাব্রীযাপন করে। রাষ্ট্রীয় আইনে তিক্ষাবৃত্তিতে কাউকে উৎসাহিত বা নিয়োজিত নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের দন্ডবিধির ভাষ্যানুযারী : “যিনি কোনো ব্যক্তিকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করেন বা তৎকর্তৃক ভিক্ষা করান অথবা যিনি কোনো শিশুর হেফাজত, দায়িত্ব বা তত্বাবধানে থাকাকালে উক্ত শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করতে বা তশকর্তৃক ভিক্ষা করাতে অপসহায়তা বা উৎসাহ দান করেন তিনি তজ্জন্য ম্যাজিস্ট্রেটের আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর দুই বছর পর্যস্ত মেয়াদের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হবেন ।”১৪৯ ১৪৬. 1১] ০0৪ 0 ০০4) ০৯৯ ০৪০ ০ 25৯ 75১৯ ০৯৪ ১ ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, প্রার্ক্ত, খ.২, প. ৭৩২, হাদীস নং-১৯৬৮। ১৪৭. ₹4/2০% 4৫৯5 ক ০৪ এও 09 কও ৪৯ ০৭ 0৪ ০৯৩৪ ৭884 ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, প্রাণুক্ত, খ.২, পৃ. ৫৩৬, হাদীস নং-১৪০৫। ১৪৮, :-000 ০০365954398 0 ০০১ 0০০ ইমাম আবু দাউদ, আস-সুনান, _ প্রাণ, খ.২, পৃ-৩৫, হাদীস নং-১৬৩১। ১৪৯. বাংলাদেশ দওবিধির ভাষ্য, ধারা-১৯ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।