প্রচলিত ও ইসলামী আইনে উপার্জন প্রসঙ্গ : একটি পর্যালোচনা ৭৯ ক্ষতিপূরণের মামলায় বলা হয়েছে যে, জমি পুনরুদ্ধারের মামলা ছাড়াও দখলচ্যুত ব্যক্তি ক্ষতিপূরণের দাবি করতে পারে। বেদখল হতে উদ্ভূত যাবতীয় ক্ষতিসহ দখল উদ্ধার বাবদ যাবতীয় খরচ সে দাবি করতে পারে । অবশ্য বিবাদী ভূমির বা গৃহাঙ্গনের উন্নতিকল্লে খরচ করে থাকলে সেগুলোর জন্য সেট অফ (9০ 0 দাবি করতে পারে কি-না সে বিষয়ে কোন স্পষ্ট সিদ্ধান্ত নেই। তবে প্রখ্যাত টর্ট আইন বিশারদ স্যামন্ডের মতামত উল্লেখযোগ্য ।১৬ তিনি বলেন : যেহেতু বেদখলের ফলে উদ্ভূত ক্ষতিপূরণের জন্য বাদীর দাবি, এটা নীতিগতভাবে পরিস্কার যে, বিবাদী উক্ত অঙ্গনের যে মূল্য বৃদ্ধি করেছে তা” বিবেচনা করা প্রয়োজন। বিবাদী যদি পুরাতন ঘর ভেঙ্গে নতুন গৃহ নির্মাণ করে থাকে, তবে এটা যথার্থ হবে না যে, বাদী নতুন গৃহের দখল এবং পুরাতন গৃহের মূল্য আদায় করতে পারবে। ১১ এগার. পতিতাবৃত্তি স্বাভাবিক যৌনকার্য মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম । এর সমাধান না হলে মানুষ তার জীবনের ভারসাম্য হারিয়ে ফেলে। অবৈধ পন্থায় যৌনকার্য সম্পাদন করা গহিত কাজ। কোনো নারী স্বেচ্ছায় নিজেকে দেহ ব্যবসায় নিয়োজিত করতে পারবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্য কেউ তাকে দিয়ে দেহ ব্যবসায় পরিচালনা করতে চাইলে তাও নিষিদ্ধ । আল-কুরআনে এসেছে, “তোমরা যুবতীদের দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য করো না।”৯৮ কুরআনের আরো ঘোষণা, “তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। কেননা তা অশ্লীল ও নিকৃষ্ট পথ।”১১৯ মহানবী স. বলেন, “কোন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচারে লিপ্ত হতে পারে না।”১২০ ইসলাম ব্টভিচার ও দেহ ব্যবসায়কে ছ্যর্থহীন ভাষায় নিষিদ্ধ ঘোষণা করেছে। পর্ণোথাফি ছবি তৈরি অশ্লীলতা ও বিকারগ্রস্ত মানসিকতার পরিচায়ক । তরুণ-যুব-শিশু চরিত্র হনন করাই এর মূল উদ্দেশ্য। ইসলাম যে কোন প্রকার অশ্লীলতার নিকটবর্তী হতেও নিষেধ করেছে। আল-কুরআন বলেন, “তোমরা কোনো ধরনের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য অশ্লীল কাজের নিকটবর্তী হয়ো না।”১২১ চারিত্রিক ও সামাজিক শৃংখলা বিনষ্টকারী উপকরণের ব্যবসা বা ক্রয়বিক্রয়র মাধ্যমে অর্থ আয় করাকেও ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ প্রসঙ্গে আল্লাহ্ বলেন : “নিশ্চয় ১১৬. এবি. সিদ্দিক, টর্ট আইন, প্রাগুক্ত, পৃ. ৫৭। ১১৭. প্রাগুক্ত ৯৮. আল-কুরআন, ২৪ ৫ ৩৩ ০১এ। ০৫759381১৯০ 09 ১৯৯... আল-কুরআন, ১৭ ৪ ৩২ ০, ০০১2১০30444 81598 05 ৯২. ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ৩৬৯ + ইমাম মুসলিম, সহীহ মুসলিম, প্রাগুক্ত, খ. ১, পৃ. ১৮৭। ১১. আল-কুরআন, ৬৪১৫১ 0৮109 ০765 ০০৯45011598 05 ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।