সংশোধনী দিয়ে রেখেছেন, বর্তমানে সেসব গুরুত্ব ও আন্তরিকতা সহকারে পুনর্মূল্যায়ন করা জবাবদিহিতার ক্ষেত্রে যেমন এ উদ্যোগটি বিশেষভাবে সমাদৃত হবে, সচেতন মুসলিম নাগরিক সমাজেও এটি হবে এঁতিহাসিক ভাবে নন্দিত ও প্রশংসিত। মেয়ে সন্তানের পূর্ণ অধিকার' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, “উত্তরাধিকার অম্পদে' মেয়ের অধিকার নিশ্চিত করতে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এই সংশোধনী ছেলেসস্তানের অবর্তমানে বাবার সম্পদে মেয়েসন্তানের পূর্ণ অধিকার নিশ্চিত করবে। এ ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না আসে সে দিকে নজর রাখা হবে। ৬১ সালের আইনটি সংশোধনে আলেমদের স্ঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার' । উল্লেখ্য যে, মুসলমানদের পারিবারিক আইন মূলত শরীয়ত কর্তৃক নির্দেশিত। এর কোন কোন অংশ অপরিবর্তনীয় এবং চূড়ান্ত । শরীয়তের অনেক বিধান এমনও আছে যাকে ঠিক আইন বলা যায় না। এগুলো উপদেশ বা নির্দেশনা ধরনের বিধান। এ সব বিবেচনায় রেখে পারিবারিক আইন তথা পাসোনাল ল' এর পরিমার্জনে ধর্মীয় অনুভূতি আহত না করা এবং আলেমদের সাথে আলোচনা অপরিহার্য । তবে এখানে আইন প্রণেতাদের লক্ষ্য রাখতে হবে যে, একজন মুসলিমের পক্ষে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চূড়ান্ত নির্দেশ বা হুকুম না মানার কিংবা তাতে পরিবর্তন সাধনের কোন সুযোগ নেই । এক্ষেত্রে কোন প্রশ্ন তোলা, বৈষম্য সন্ধান করা কিংবা মানবাধিকারের দোহাই দিয়ে বিরূপ মত প্রকাশ করা ঈমান এবং ইসলামের পরিপন্থি। যেমন রাষ্ট্রের ক্ষেত্রে নাগরিকদের আইন অমান্য, আদালত অবমাননা বা প্রকাশ্য দ্রোহকে প্রশ্রয় দেয়া হয় না। মৌলিক কিছু ক্ষেত্রে ইসলাম ও তার অনুসারীদের ভিন্নমত অবলম্বন, অবাধ্য হওয়া বা অমান্য করার অনুমতি দেয় না। যেমন, কোন রাষ্ট্র বা সমাজে সুদ ঘুষ মদ জুয়া দুর্নীতি অবাধ যৌনতা ইত্যাদি বৈধ হলেও সে সমাজে বসবাসরত মুসলিম নাগরিকদের জন্য সেসব বৈধ হয়ে যাবে না। এখানে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে দ্বৈত বিধানের মুখোমুখি হতে হবে। রাষ্ট্র এবং ধর্ম তাকে যখন দু'রকম নির্দেশনা দেবে; স্বভাবতই প্রকৃত মুসলমান তখন ধর্মীয় ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।