৭৬ ইসলামী আইন ও বিচার প্রচলিত আইনের দণ্ডবিধির ভাষ্যে বলা হয়েছে : যে ব্যক্তি কোন ব্যক্তিকে কোন স্থান হতে গমন করিবার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে সেই ব্যক্তি উক্ত ব্যক্তিকে অপহরণ করেছে বলিয়া গণ্য হইবে। যদি কোন লোক উক্ত অপরাধে অপরাধী হয় তাহলে তার শাস্তির মেয়াদ সাত বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে ।১০৫. যে ব্যক্তি অভ্যাসগতভাবে দাস আমদানি, রপ্তানি, অপহরণ, ক্রয়-বিক্রয় করে বা দাসের কারবার করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার অনূর্ধ দশ বছর মেয়াদী করাদণ্ডে তদুপরি অর্থে দণ্ডিত হবে ।১০৮ এ সম্পর্কে ২০০০ সালে জাতীয় গেজেটের ৮ নং আইনের ৭ ধারায় নারী ও শিশু অপহরণের শাস্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, যদি কোন ব্যক্তি ধারা-€৫ এ উল্লিখিত কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে কোন নারী বা শিশুকে অপহরণ করে, তাহা হইলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা অন্যুন চৌদ্দ ব্সর স্শ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবে এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবে। যদি কোন ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোন নারী বা শিশুকে আটক করেন, তা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। নয়, ওজনে কম দেয়া ওজনে কম দিয়ে সম্পদ উপার্জন করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এবং যারা এমন জঘন্যতম কাজে লিগ থাকবে তাদের জন্য কঠিন শান্তির বিধানও রাখা হয়েছে। এ প্রসেঙ্গ মহান আল্লাহ্ আল-কুরআনে ঘোষণা করেন : “যারা ওজনে ও মাপে কম দেয়, তাদের জন্য সর্বনাশ। যারা মানুষের কাছ থেকে মেপে আনার সময় ঠিকমত আনে, আর মেপে দেয়ার সময় কম দেয় । তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুখিত হবে মহাদিবসে? ষে দিন দীড়াবে সমস্ত মানুষ প্রতিপালকের সম্মুখে । কখনও না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে আছে। সম্পর্কে তুমি কী জান? তা চিহ্িত আমলনামা । সেই দিন দুর্ভেগ হবে অস্বীকারকারীদের, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী এটি অস্বীকার করে ।”১০৭ ইমাম সুদ্দী বলেন : রসূল স. যখন হিজরত করে মদীনায় আগমন করেন তখন সেখানে অনেক লোক দেখতে পেলেন যারা নিজের জিনিস মেপে নেয়ার সময় বেশি নিত এবং অপরকে দেয়ার সময় ওজনে কম দিত; তখন আল্লাহ্ এ আয়াত নাধিল করেন।১৮ ১০৫. গাজী শামছুর, রহমান, দওবিধির ভাষ্য, ধারা-৩৬২ ও ৩৬৩ ১০৬, প্রাগুক্ত, ধারা-৩৭১ ১০৭. আল-কুরআন, ৮৩ : ১-১১ ১০৮. ইবনে আব্বাস রা. হতে বর্ণিত : ///.10907079071.00)
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।