প্রচলিত ও ইসলামী আইনে উপার্জন প্রসঙ্গ : একটি পর্যালোচনা ৭৫ বাংলাদেশ দণ্ডবিধির ভাষ্যে বলা হয়েছে, যদি কোন লোক উপরে বর্ণিত ডাকাতির সংজ্ঞায় বর্ণিত কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯২ ধারা মোতাবেক ১০ বছর স্শ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে ।৯ আর এ ডাকাতি যদি প্রকাশ্য রাজপথে সংঘটিত হয়ে থাকে তাহলে তার শাস্তির মেয়াদ ১৪ বছর স্শ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ।১০০ সাত. অপহরণ ও পাচারের মাধ্যমে উপার্জন মানব পাচার ও অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করা ইসলাম ও প্রচলিত আইনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অপহরণ একটি জঘন্য অপরাধ । রসূল স. ছ্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, “তোমাদের এ শহরে আজকের দিন ও এ মাসের মতই তোয়াদের পরস্পরের জীবন, সম্পদ ও সম্মান সম্মানীয়। প্রত্যেক মানুষকে সম্মান ও মর্যাদার সাথে চলতে দিতে হবে । এটা তার অধিকার। অপহরণের মাধ্যমে ব্যক্তির স্বাধীনভাবে চলার অধিকারকে হরণ করা হয়। তাছাড়া অপহরণকারী অপহৃত ব্যক্তিকে সাধারণত যেসব কাজে নিয়োজিত করে তাও অধিকাংশ ক্ষেত্রে অনৈতিক ও অমানবিক। তাই এ অপরাধের সাথে জড়িত প্রায় সব দিক অবৈধ । আর অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করা একটি প্রতারণা । ইসলামী আইনে সকল প্রকার প্রতারণা হারাম। প্রতারণা ও ধোকাবাজীকে অমার্জনীয় অপরাধ হিসেবে আল্লাহ্ বলেন : আর এভাবেই আমি প্রত্যেক জনপদে এর শীর্ষস্থানীয় অপরাধী লোকদেরকে এমনই করেছি যেন তারা নিজেদের ধোকা, প্রতারণা ও ষড়যন্ত্রের জাল বিস্তার করে ।১১ এ প্রসঙ্গে রসূল স. বলেছেন : “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয় ।”১০২ অপহরণ শরীয়তের দৃষ্টিতে একটি জঘন্য অপরাধ। তাই ইসলামে অপহরণের শাস্তি অত্যন্ত কঠিন। আর অপহরণের ক্ষেত্রে সাধারণত চুরি ও প্রতারণাই প্রধান কৌশল হিসেবে অনুসৃত হয়ে থাকে। এ ক্ষেত্রে যে কৌশলই অবলম্বন করা হোক না কেন, সার্বিকতাবে ইসলাম তা অবৈধ বলে সাব্যস্ত করেছে। কোন মানুষকে বিক্রি করা ইসলামে নিষিদ্ধ । এমনকি নিজের সন্তানকেও বিক্রি করার কারো অধিকার নেই।১০ কেননা, মানুষ অতীব সম্মানীয়। আল্লাহ বলেন, “আমি আদম সন্তানকে সম্মানিত করেছি।১০৪ ৯৯. গাজী শামছুর রহমান, দওবিধির ভাষ্য, ধারা-৩৯২ ১০০. প্রাগুক্ত, ধারা-৩৯৫ ১০১ আল-কুরআন, ৬ : ১২৩৫ ৮9 0 55559 09 51558 ০৯০ সএ এক ০ ও এ এ ১০২ 0০4৪ ০১০ ০০ ০$--৫১5১ 4০ 40 ৮০ এএ 4590 8)১ ৬4 ০০ ইমাম তিরমিহী, আস- স্নান, অধ্যায় : আল-রযু, অনুবাদ : মা জাআ ফী কারাহিয়াতিল গাশশি ফিল-রুমু, খ. ৩, পৃ. ৬০৬। ১০৩ ইমাম ইবনে হাযম, মারাতিবূল ইজমা, মিসর, মাতবাআতুল কুদস, ১৩৫৭, পৃ. ৮৪। ১০৪ আল কুরআন, ১৭ ৪ ৭০ 2১ 51:১5 5 ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।