ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রচলিত ও ইসলামী আইনে উপার্জন প্রসঙ্গ : একটি পর্যালোচনা ৭৩ পেশ করেছে। হালাল পথে উপার্জিত ধন-সম্পদকে হালাল ঘোষণা করেছে আর হারাম পথে অন্যায় ও জুলুমের মাধ্যমে আহরিত ধন-সম্পদকে হারাম করে দিয়েছে এবং পরকালে কঠিন পীড়াদায়ক শান্তিতে নিপতিত হওয়ার ভয় দেখিয়েছে। ডাকাত শব্দের অর্থ দস্যু, লুষ্ঠনকারী, বলপূর্বক অপহরণকারী, অসম সাহসী ও নিভীঁক এবং ডাকাতি শব্দের অর্থ হল : দস্যুবৃত্তি, দস্যু দ্বারা লুষ্ঠন, অসম সাহসিক ও বিস্ময়কর দুষ্কর্ম ইত্যাদি ।৯১ যে সব লোক সশস্ত্র হয়ে পথে-ঘাটে, ঘরে-বাড়িতে, নদীতে-মরুভূমিতে নিরস্ত্র মানুষের উপর হামলা চালায় এবং প্রকাশ্যভাবে জনগণের সম্মুখে জনগণের ধন-মাল হরণ করে নিয়ে যার, তাদেরকেই বলা হয়েছে ডাকাত, লুষ্ঠনকারী বা মুহারিবুন।৯ং বাংলাদেশ দণ্ডবিধির ভাব্যে বলা হয়েছে, “যদি চুরি করিবার উদ্দেশ্যে বা চুরি করিতে কিংবা চুরিতে লব্দ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে অপরাধকারী তদুদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু ঘটায় বা আঘাত করে কিংবা আটক করে ভীতি প্রদর্শন করে তাহলে উক্ত চুরিকে দস্যুতা বলে ।”৯০ আর সেই ক্ষেত্রে ৫ বা ততোধিক ব্যক্তি মিলিত হইয়া কোন দস্যুতা অনুষ্ঠান করে বা করিবার উদ্যোগ করে তাহা হইলে তাকে ডাকাতি বলে ।৯* যারা ডাকাতির মাধ্যমে অর্থ ছিনিয়ে নেয় এবং ত্রাস সৃষ্টি করে মানুষের জীবন ও সম্্রমহানী ঘটায় তাদের ক্ষেত্রে আল-কুরআনে সরাসরি শাস্তির ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ্‌ বলেন : “যারা আল্লাহ ও তীর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যমীনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শৃলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশীস্তি ।”৯৫ ৯১. ডট্টর মুহাম্মদ এনামুল হক, প্রাগুক্ত, পৃ. ৫১৬ ৯২. আল মুগনি লি শারহিল কাবির, তা.বি. খ. ১০, পৃ. ৩০৩ ৯৩. গাজী শামছুর, রহমান, দণ্ডবিধির ভাষ্য, ধারা-৩৯০ ৯৪. প্রাগুক্ত, ধারা-৩৯১ ৯৫. আল-কুরআন, ৫ : ৩৩ 18:39 1 ৯৪ ০ 10 ০০০91 5৪ 05545 95555 এ] ০৯০৩৪ ১৬ ৮0৯ এ পি) এ ও 9 0 ১০০১9 ০০158 8 ০১৬ ০০ ৮8১5 (9 ০ ১৯০ ০৪৩ হট ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।