প্রচলিত ও ইসলামী আইনে উপার্জন প্রসঙ্গ : একটি পর্যালোচনা ৭১ কোন বালেগ ও বুদ্ধিমান ব্যক্তি কর্তৃক অপরের দখলতুক্ত নিসাব পরিমাণ সম্পদ সংরক্ষিত স্থান হতে গোপনে হস্তগত করাকে চুরি বলে ।”* আব্দুল কাদির আওদা বলেন :. “চুরি হচ্ছে গোপনে অন্যের সম্পদ নেয়া অর্থাৎ গোপন পন্থায় অথবা প্রাধান্য বিস্তার করে অন্যের সম্পদ হস্তগত করা”।”৮ লিসানুল আরব গ্রন্থে বলা হয়েছে- গোপনভাবে অপরের সম্পদ হরণ করাকে চুরি বলে ।** তাহ্যীবুল লুগাত গ্রন্থে বলা হয়েছে : শরীয়তের বিধান অনুযায়ী বালেগ ও বিবেকবান ব্যক্তি কর্তৃক দশ দিরহাম পরিমাণ সম্পদ হরণ করাকে চুরি বলে ।৮০ মোটকথা, কোন জ্ঞানবান বালেগ ব্যক্তি কর্তৃক অপরের মালিকানাধীন সংরক্ষিত নিসাব (এক দিনার বা দশ দিরহাম) পরিমাণ সম্পদের মুল্য, যার মাঝে চোরের কোন অধিকার কিংবা অধিকারের কোন অবকাশনেই। গোপনে ও ধরা পড়ার ভয়ে সবার অলক্ষ্যে স্বেচ্ছায় ও সঙ্ঞানে হস্তগত করাকে চুরি বলে। সে ব্যক্তি মুসলিম হোক কিংবা অমুসলিম হোক অথবা মুরতাদ হোক অথবা পুরুষ হোক কিংবা মহিলা হোক, স্বাধীন হোক কিংবা দাস হোক এতে কোন পার্থক্য হবে না। সবার বেলায় একই বিধান প্রযোজ্য ।৮, জাস্টিনিয়ানের বিধিবদ্ধ আইন এ প্রদত্ত সংজ্ঞা অনুযারী কাউকে প্রতারণার উদ্দেশ্যে তার সম্পত্তি ব্যবহার বা দখল করা অথবা অন্যের সম্পত্তি অবৈধভাবে আত্মসাত করার নাম চুরি ।*২ অপর এক বর্ণনায় এসেছে, অপহরণ করার উদ্দেশ্যে অন্যের অস্থাবর সম্পত্তি আত্মসাত বা ব্যবহার করলে তা চুরি বলে বিবেচিত হয়। আর চুরির দায়ে শুধু চোর নয়, চোরের সহায়তাকারী এবং পরামর্শদানকারীও অভিযুক্ত হতো ।”৩ অন্য আয়াতে মহান আল্লাহ বলেন : “হে নবী! মুমিন নারীগণ যখন তোমার নিকট এসে বায়আত করে এ মর্মে যে, তারা আল্লাহর সহিত কোন শরীক স্থির করবে না, চুরি করবে না, যেনা করবে না........ তখন তাদের বায়আত গ্রহণ করিও।”” ৭৭. গাজী শামছ্ুর রহামন ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন, ২০০১, ১. খ, ১ম ভাগ, পৃ. ৫৩ ৭৮. আব্দুল কাদির আওদাহ, প্রাগুক্ত, ২য় খ. পৃ. ৫১৪ 61 2 ৯এ। 0০ ১৭ ৬৯ ০. 20৬] 0৯৬ ৬০85৪ 0৩ ১ 9 ০৬৪৫১১। ০৯০ ৭৯. ইবনে মানজুর, লিসানুল আরাব, প্রাণ্ুক্ত, পৃ. ১১৩২ ৮০. তাহজীবুল লুগাত, প্রাণুক্ত, পৃ. ৫৮৭ ৮১. ফাতওয়া ও মাসাইল, প্রাণুক্ত, ৫ খ. পৃ. ৩১৭ ৮২. নির্মলেন্দু ধর, রোমান আইন, প্রার্ক্ত, পৃ. ১৬৯। ৮৩. প্রাণুজ, ৮৪. আল-কুরআন, ৬০ :১২ (নও 25১০০০০ 9093)5065484800 4০ 44৮9০ ০৫প্র ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।