৭০ ইসলামী আইন ও বিচার প্রাপ্য দিতে পারবে না। যদি তাদের কবুলকৃত কোন সৎকর্ম থাকে, তবে তাই দিতে হবে। অন্যথায় মজলুমদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে । রসূল স. বলেছেন, “আমার উম্মাতের মধ্যে প্রকৃত দরিদ্ধ হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন প্রচুর নামায, রোযা, হজ্জ ও যাকাত নিয়ে আসবে। কিন্তু সে কাউকে গালি দিয়ে আসবে, প্রহার করে আসবে অথবা কারো সম্পদ আত্মসাৎ করে আসবে । এরপর এই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একে একে তার পুণ্যকর্ম দিয়ে দেয়া হবে। যখন পুণ্যকর্ম ফুরিয়ে যাবে, তখন মজলুমদের পাপ কাজ তার ঘাড়ে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ জন্য রসূল স. বলেছেন : “অবৈধ চাঁদা আদায়কারী জান্নাতে যাবে না।”৭৩ এ থেকে বুঝা যায়, এটি কত বড় গুনাহের কাজ। জোরপূর্বক অর্থ আদায় করার কাজটি ডাকাতি ও রাহাজানির নামান্তর । জোরপূর্বক চাঁদা যে আদায় করে, যে তার সহযোগিতা করে, যে লেখে, যে সাক্ষী থাকে, তারা সবাই এ পাপের সমান অংশীদার । তারা সবাই আত্মসাৎকারী ও হারামখোর। এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনায় এসেছে, জাবির রা. রসূল স. কে বললেন 8 “হে আল্লাহর রসূল! আমার মাদক ব্যবসায় ছিল। সেই ব্যবসায় থেকে আমার বেশ কিছু সঞ্চিত নগদ অর্থ আছে। আমি যদি তা দিয়ে আল্লাহর কোন ইবাদত বা সাওয়াবের কাজ করি, তবে তাতে কি আমার উপকার হবে? রসূল স. বললেন : তুমি যদি সেই অর্থ হজ্ব, জিহাদ, অথবা সাদকায় ব্যবহার করো, তবে তা আল্লাহর কাছে একটা মাছির ডানার সমানও মূল্য পাবে না। আল্লাহ পাক পবিত্র সম্পদ ছাড়া কোন কিছু খ্রহণ করেন না।”* পচ. চুরি প্রচলিত ও ইসলামী আইনে চুরি একটি জঘণ্য অপরাধ । যার শাস্তিও ভয়াবহ। চুরির মাধ্যমে উপার্জিত সম্পদ ভোগ করা হারাম ও দণ্ডনীয় অপরাধ । চুরি শব্দের অর্থ-অপহরণ, চৌর্য, পরের দ্রব্য না বলে গ্রহণ, গোপনে আত্মসাথকরণ ও অন্যের অলক্ষ্যে চুরি করা, সম্পদ কুক্ষীগত করা ইত্যাদি ।"« চুরির আরবী প্রতিশব্দ হলো আস-সারাকাহ (+))। এর আভিধানিক অর্থ-অপরের সম্পদ গোপনে হস্তগত করা ।%* গোপনীয়ভাবে অন্যের নিকট হতে সম্পদ বা অন্য কিছু নিয়ে নেয়া। ৭৩. করা যি ইমাম তাবারানী, ও পি মওসুল : এহন ১৯৮৩, খ. ১৭, পৃ. ৩১৭, হাদীস নং-৮৭৮ ৭৪. ইমাম আবু দাউদ, আস-সুনান, প্রাগুক্ত, খ. ২, পৃ. ৪৫২। ৭৫. ডক্টর মুহাম্মদ এনামুল হক, শিবপ্রসন্ন লাহিড়ী, প্রাগুক্ত, পৃ. ৪২৩ ৭৬. মাওলানা উবায়দুর হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ,২০০০, খ.৫, পৃ. ৩১৭ ///.10907079091.00)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।