ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রচলিত ও ইসলামী আইনে উপার্জন প্রসঙ্গ : একটি পর্যালোচনা ৬৯ ২. ১৯২২ সালের বঙ্গীয় প্রমোদ কর আইনের ১৪ ধারার সংজ্ঞানুসারে টোটালাইজেটরের দ্বারা কিন্তু লটারী উহার অন্তর্ভুক্ত নহে; খেলার কাজে ব্যবহৃত যে কোন হাতিয়ার বা সামগ্রী “ক্রীড়া সামগ্রী” শব্দের অন্তর্গত, এবং “সাধারণ ক্রীড়া ভবন” অর্থ যে কোন ঘর, কক্ষ, তীবু বা প্রাটীরবেষ্টিত স্থান বা প্রাঙ্গণ বা গাড়ি অথবা যে কোন স্থানে যেখানে মালিকের রক্ষকের বা ব্যবহারকারীর মুনাফা বা উপার্জনের জন্য যে কোন ত্রীড়াসামী বা অন্য কিছু ভাড়া বা অর্থের বিনিময়ে রাখা বা ব্যবহৃত হয়। ৩. দণ্ড এই আইনের এখতিয়ারভূক্ত এলাকায় যে কোন ব্যক্তি যে কোন ঘর, তাবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থানের মালিক বা রক্ষণাবেক্ষণকারীর ব্যবহারকারী হিসেবে অনুরূপ স্থানকে সাধারণ জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত করিতে দিলে; এবং উপরোক্ত ঘর, তাবু, কক্ষ, প্রাঙ্গণ, বা প্রাটীরবেষ্টিত স্থানের মালিক বা রক্ষণাবেক্ষণকারী বা ব্যবহারকারী হিসেবে যে কোন ব্যক্তির জ্ঞাতসারে বা স্বেচ্ছায় অন্য লোককে, উক্ত স্থানকে সাধারণ জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত করিতে দিলে; এবং যে কেহ উপরে অথবা যে কোন ভাবে সাহায্য-সহায়তা করিলে; এবং অনুরূপ গৃহের, তাবুতে, কক্ষে, প্রাঙ্গণে বা প্রাচীরবেষ্টিত স্থানে যে কেহ জুয়া খেলার উদ্দেশ্যে অর্থ প্রদান বা নিয়োজিত করিলে অভিযুক্ত হইয়া যে কোন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারে সোপর্দ হইবে এবং অনূর্ধ্ব দুইশত টাকা পর্যন্ত জরিমানায় এবং পেনাল কোডের সংজ্ঞানৃসারে অনূর্ধ্ব তিন মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে । চার. চাদাবীজি চাদাবাজি করে সম্পদ উপার্জন করা ও এক ধরনের জুলুম এবং ইসলামী শরীয়তে এ জাতীয় উপার্জনকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এ প্রসঙ্গে মহাথন্থ আল-কুরআনে বলা হয়েছে : “কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থাথহণ করা হবে যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে।”*২ যারা জোর করে চাঁদা আদায় করে তারা নিজেরাও জুলুমবাজ এবং তারা জুলুমবাজদের সবচেয়ে বড় সাহায্যকারীও । চাঁদাবাজরা যে চাঁদা আদায় করে, তা যেমন তাদের প্রাপ্য নয়, তেমনি যে পথে তা ব্যয় করে তাও বৈধ পথ নয়। জোরপূর্বক চাঁদা আদায়কারী আল্লাহর বান্দাদের ওপর জুলুম ও শোষণ চালায়। তাদের কষ্টার্জিত অর্থ কেড়ে নেয়। এ ধরনের লোকেরা কিয়ামতের দিন মজলুমদের ৭২. আল-কুরআন, ৪২ : ৪২ 20451804358 ০০458 ও ০৯১০৪ 045 ০৪ এ ৭ এ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।