ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

নাগরিকগণের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে পরিবর্তন বা সংস্কার চিন্তা বাদ দেয়া হয়েছে। যে জন্য বিবাহ নিবন্ধন, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার আইনে হিন্দু নারীর অংশ, সম্পত্তি দান বা হেবা ইত্যাদি বিষয়ে এখনো পর্যন্ত ভিন্নমত পরিলক্ষিত হয় । সরকার এনজিও হিন্দু বুদ্ধিজীবীগণ এক ধরনের উদ্যোগ নিচ্ছেন শোনা গেলে, রক্ষণশীল ধর্মপ্রাণ হিন্দু নাগরিক বা সংগঠ্ঠনের পক্ষ থেকে এর প্রতিবাদ চলে আসে, যা খুবই স্বাভাবিক এরং মানবাধিকার সম্মত্র। সার্ঘবিধানিক,দিক দিয়েও এ ধরনের দাবি সমর্থিত। এ উপমহাদেশে কোন কোন ব্যক্তি নিজেকে প্রগতিশীল ও আধুনিকপন্থী দাবি করে এবং ধর্মীয় বিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে “সকল নাগরিকের জন্য একই আইন” নীতির বাস্তবায়নে জোর দিতে চান। কিন্তু তাদের এ কর্মপন্থা যৌক্তিক বা মানবাধিকারবান্ধব নয়। সম্প্রতি বিবাহ আইনে হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মের লোকদের আন্ত:বিবাহের সুযোগ ও নতুন করে এ ধরনের বিয়ের কাজী নিয়োগে জনমনে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। যা ইসলাম ও অন্যান্য ধর্মের রীতি বিরোধী । এ ধরনের বিধান রহিত করতে হবে। অন্যথায় সমাজে উত্তেজনা সৃষ্টি হবে। নতুন বা পুরনো অসঙ্গত সকল সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে। | একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও নাগরিকদের ব্যক্তি, পরিবার ও সমীজজীবন ধর্মহীন হরে যায় না। রুষ্ট নীতিমালা ও কার্যক্রমই কেবল সেখানে ধর্মীয় পক্ষপাতমুক্ত হয়ে থাকে। সেকুলার রাষ্ট্রে নাগরিকদের ধর্মবিশ্বাস বা ধর্মীয় আচার পরিপালন নিষিদ্ধ করার নিয়ম নেই। কেবল নস্তিক্যবাদী কট্টর সমাজতান্ত্রিক ব্যবস্থায়ই ধর্মকে আফিম বলা হয়। সম্প্রতি গণথজাতসতী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের এক সভয় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন যে, 'আইন তৈরির সময় সরকার কোন ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেবে না। ধর্মীয় নেতৃবৃন্দ ও সমরিষ্ট নাগরিকদের মতামত নিয়েই আইন করা হবে'। বাংলাদেশে শতকরা প্রায় ৯০ ভাগ নাগরিক ইসলামে বিশ্বাসী। তাদেরও ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধর্মীয় বিধি-বিধান শরীয়তসম্মত উপায়ে পালনের সুযোগ থাকা চাই। শরীয়ত নির্ধারিত ও অলংঘনীয় ধর্মীয় বিধি-বিধানে রাষ্ীয় উদ্যোগে কোন বিকৃতি বা. পরিবর্তন যেন কোন ক্রমেই সংঘটিত না হয়। বিগত দিনে যে সব বিধানে কুরআন-সুন্নাহর বিধি লংঘিত বা বিকৃত হয়েছে বলে বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেছেন, প্রতিবাদ করেছেন, ///.10907079071.00)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।