৬২ ইসলামী আইন ও বিচার পরিভাষিক অর্থে- খণ গ্রহণ বাবদ খণের পরিমাণের হিসাবে যে অতিরিক্ত হিসাব নির্ণয় করা হয় তাকে সুদ বলে। আর এ অতিরিক্ত অর্থ ভোগকারীকে সুদখোর বলে ।*২ “সুদ বা রিবা হচ্ছে সেই বাড়তি অর্থ যার বিনিময়ে খণদাতা ঝণ পরিশোধের সময়টা আরো কিছু দিনের জন্য বাড়িয়ে দেয়।””০ ইবনুল আরাবী র. বলেন : “রিবা তথা সুদ হচ্ছে সে বাড়তি দাম, যা কোন মালের বিনিময় নয়।”*৪ আল্লামা বদরুদ্দীন আইনী র. বলেন : “পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রে কোন প্রকার বিনিময় ছাড়া মালের প্রবৃদ্ধিই সুদ বা রিবা ।”?৫ আল্লামা ইবনে হাজার আল-আসকালানী র. বলেন : “পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত পণ্য বা অর্থই রিবা বা সুদ।”*৬ সুদ যে কোন অবস্থাতেই হোক না কেন ইসলামের অর্থনৈতিক দর্শনে হারাম। তাছাড়া সুদ সর্বযুগে এবং সবসময় ঘৃণিত অপরাধ হিসেবে গণ্য হয়ে আসছে, যা আমরা বিভিন্ন ধর্মশ্ছ ও সভ্যতার দিকে দৃষ্টি দিলে স্পষ্ট জানতে পারি । যেমন : ইয়াহুদী ধর্মে সুদকে হারাম করা হয়,৪+ যা আল-কুরআনের বর্ণনা থেকে জানা যায়। ইয়াহুদীদের প্রতি । এ প্রসঙ্গে ইঞ্জিল শরীফে বলা হয়েছে : “যাহারা তোমাদের মঙ্গল করে, তোমরা যদি তাহাদেরই মঙ্গল করিতে থাক, তবে তাহাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো তাহা করিয়া থাকে । যাহাদের নিকট হইতে তোমরা ফিরিয়া পাইবার আশা কর, যদি তাহাদেরই টাকা ধার দাও তবে তাহাতে প্রশংসার কি আছে? ফিরিয়া পাইবে বলিয়াই তো খারাপ লোকেরা খারাপ লোকদের ধার দিয়া থাকে। কিন্তু তোমরা তোমাদের শক্রুদের মহব্বত করিও এবং তাহাদের মঙ্গল করিও। কিছুই ফিরিয়া পাইবার আশা না রাখিয়া ধার দিও। তাহা হইলে তোমাদের জন্য মহাপুরস্কার আছে।”*৮ ৪২. বাংলা অভিধান, ঢাকা : বাংলা একাডেমী, ১৯৯২, পৃ. ১১৫৭। ৪৩. আলী নারিফ, আশ-শুহুদ আল-সুফাসূসাল ফী আহকামির রিবা, মিশর : দারুত তাকওয়া, তা.বি., খ. ১, পৃ. ৪; আবূ জাফর আত-তাবারী, জামি'উল বয়ান ফী তা'বীলির কুরআন, খ. ৩, পৃ. ৫৯৫ 8৪. আবূ বকর আর-রাযী, আহকামুল কুরআন, বৈরূত : দারুল ফিকর, তা.বি., খ. ৩, পৃ. ১৫৩ 8৫. ইমাম বদরুদ্দীন আঈনী, উমদাতুল কারী শারহি সহীহুল বুখারী, বৈরূত : দারুল -ফিকর, ১৯৭৯, ব. ১২, পৃ. ১৯৯ ৪৬. ইবনে হাজার আল-আসকালানী, ফাতহুল বারী, আল-কাহেরা : দারুল মা“আরিফ, ১৯৫২, খ. ৪, পৃ. ২৫ ৪৭. সিফরুল খুরুজের ২২ তম অধ্যায়ের ২৪ তম স্তবক; সিফরুল আহবারের ২৫ তম অধ্যায়ের ৩৫ তম স্তবক; সিফর তাছনীয়ার ২৩ তম অধ্যায়ের ১৯ তম স্তবক; সিফরুর আমছালের ২৮ তম অধ্যায়ের ৮ম স্তবক। ড. মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবূ সাহেবাহ, হুলুল লি সুশকিলাতুর রিবা, আল-কাহেরা : মাকতাবাতুস সুন্নাহ, তা.বি. পৃ. ২৬৪ ৪৮. ইঞ্জিল শরীফ : বাংলা অনুবাদ, ঢাকা : বিবিএস, ১৯৮০, অধ্যায়-৬, শ্রোক-৩৩-৩৫ ///.10907079071.00
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।