বর্ষ-৮, সংখ্যা-৩০ এপ্রিল-জুন : ২০১২ ম্পাদকীয় ূ গণতন্ত্রে রাষ্ট্রের আইন ও নাগরিকদের স্ব স্ব ধর্মীয় বিধান নাগরিকদের স্ব স্ব ধর্ম পালনের অধিকার সংবিধানে স্বীকৃত। আন্তর্জাতিক মানবাধিকার ও বিশ্বসমাজের স্বত:সদ্ধ রীতি পদ্ধতিও মানুষের ধর্মবিশ্বাসের সুরক্ষা ও নিশ্চিত করার পক্ষে । উন্নত বিশ্বে রাষ্ট্র নাগরিকদের ধর্মীয় বিধানকে চ্যালেঞ্জ করে না। যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশে বিভিন্ন ধর্মাবলম্বী নাগরিকেরা তাদের ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে ধর্মীয় রীতি-নীতি পালনে সম্পূর্ণ স্বাধীন। ইসলামে বিশ্বাসী নাগরিকগণও ধর্মীয় স্বাধীনতার সুবাদে উন্নত দেশসমূহে শরীয়তের বিধান পালনের সুযোগ পেয়ে থাকেন। পাশ্চাত্যে মানবাধিকারের অবাধ চর্চার ফলে শরীয়া পালনে মুসলিমরা সহজেই আইনি সহায়তাও পেয়ে যান। ভারতবর্ষে বৃটিশ ওপনিবেশিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা থাকা অবস্থায়ও ব্যক্তি পরিবার ও সমাজজীবনে মুসলিম এবং হিন্দু সমাজ স্ব স্ব ধর্মীয় বিধান পালনের সুবিধা ভোগ করে। দীর্ঘ নাগরিকগণ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের নিজস্ব রীতিতে ধর্ম সংস্কৃতি ও জীবনাচার পালন করেছেন। গণতন্ত্র ও মানবাধিকারের নীতিও এ কর্মধারারই সমর্থক। আইনের পরিভাষায় ব্যক্তি পরিবার ও সমাজজীবনের স্থাতন্ত্যপূর্ণ বিধি-বিধানকে “পার্সোনাল ল' বলা হয়ে থাকে। “ফ্যামিলি ল' বলে আখ্যায়িত বিধি-বিধানও এর মধ্যে পড়ে । বাংলাদেশে “পারিবারিক আইন' যেসব বিষয়কে আওতাভুক্ত করে, ভারতে সে সবই “পার্সোনাল ল' হিসেবে অভিহিত । বৃটিশ উপনিবেশিক আমলে “হিন্দু আইন" বলতে হিন্দু ধর্মাবলম্বীগণের পারিবারিক আইন যেমন স্বতন্ত্র ছিল, “মুসলিম পারিবারিক আইন" নামে মুসলমানদের একান্ত আইনগুলোও ছিল বৈশিষ্ট্যপূর্ণ ও সুরক্ষিত। নানা সময়ে হিন্দু আইন সংস্কারের কথা ওঠলেও রাষ্ট্র এ ক্ষেত্রে বেশীদূর অগ্রসর হয়নি। গোটা হিন্দুসমাজ একমত হলে হয়ত কোন সংস্কার কার্যকর হয়েছে। অন্যথায় ধর্মীয় বিধান সুরক্ষার জন্যে প্রতিবাদী ///.10907079071.00)
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.