ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৪৯ ছিল যা এমনকি আল-কুরআনেও উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ বলেন, “তবে তাদেরকে গৃহে অবরুদ্ধ করবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয়।”১? €. শাস্তি প্রয়োগ না করার জন্য সুপারিশ নিষিদ্ধ মহানবী স. যখন বিচার কার্যক্রম চূড়ান্ত করতেন তখন শাস্তি প্রয়োগের সময় সুপারিশ গ্রহণ করতেন না। যেমন মাখযূম গোত্রের এক সন্ত্ান্ত মহিলা চুরি করলে মহানবী স. তার হাত কাটার নির্দেশ দিলেন। তার নিকট শাস্তি মওকুফ করার জন্য সুপারিশ করা হলে তিনি অসস্তষ্ট হন এবং সুপারিশকারীকে বলেন, “তুমি কি আমার কাছে আল্লাহ্র নির্ধারিত হদ্দসমূহের কোন একটি হদ্দ মওকুফের সুপারিশ করছো?”৯৮ মহানবী স. এর বক্তব্য ছিল, অপরাধীকে ক্ষমা করতে চাইলে আমার নিকট মোকদ্দমা পেশ করার আগেই করো । বর্ণিত আছে, তিনি বলেছিলেন £ “শর'ঈ শাস্তি আরোপিত হতে পারে এ ধরনের অপরাধ তোমাদের নিজেদের মধ্যে আপোসে ক্ষমা কর, কিন্তু যা শরঈ শাস্তি হিসেবে আমার নিকট পৌছেছে তা অবধারিত হয়ে গেছে ।”৬ বর্ণিত আছে যে, একবার মহানবী স. এর কাছে এক চোর ধরে আনা হল। তিনি তার হাত কাটার নির্দেশ দেয়ার পর কাঁদতে লাগলেন। কেউ বলল, ইয়া রসূলাল্লাহ! আপনি কাদছেন? তিনি বললেন, কেন কাদব না! তোমাদের সামনে আমার উম্মতের হাত কাটা হচ্ছে। সাহাবীগণ বললেন, ইয়া রসূলাল্লাহ! আপনি কি তাকে ক্ষমা করে দিতে পারেন না? তিনি বললেন £ “খারাপ শাসক তো সেই ব্যক্তি যে আরোপিত হদ্দসমূহ ক্ষমা করেছে। কিন্তু তোমরা একজন অপরজনকে ক্ষমা করতে পারো ।”৭০ এসব বক্তব্য ও অবস্থা হতে সহজেই প্রতীয়মান হয় যে, মহানবী স. এর লক্ষ্য ছিল মানুষের সংশোধন, তাদেরকে শাস্তি দেয়া নয়। বাধ্য হয়ে যা দিতে হয় তা সমাজের প্রয়োজনে এবং শৃংখলা বিধান করার জন্য এবং সীমা লংঘনকারীদের নিকট হতে অন্যের অধিকার আদায় করে দেয়ার জন্য। ** আল-কুরআন, ৪৪১৫ ৬ ইমাম তিরমিবী, আস-সনান, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ ঃ হদ্দের ব্যাপারে সুপারিশ করা ঠিক নয়, প্রাগুক্ত, খ. ৪, পৃ. ৭৫ *৯ ইমাম আবু দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-হুদূদ, অনুচ্ছেদ : ইউফা আনিল হুদুদি মালাম তাবলুগুস সুলতান, প্রাণুক্ত, থ. ১২, পৃ. ২৭, হাদীস নং ৪৩৬৬ ** ইবনে হাজার আসকালানী, ফাতহুল বারী, বৈরত: দারু ইহয়াইত তুরাছিল আরাবী, ১৪০৫, খ. ১২, পৃ. ৮৭ //4.10907079071.00)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।