ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৪৭ দ্রব্য তুমি চুরি করেছ? সে বলল, হাঁ। মহানবী স. এভাবে দু'বার কি তিনবার পুনরাবৃত্তি করলেন। অতঃপর মহানবী স. এর নির্দেশে তার হাত -কাটা হল, অতঃপর তাকে রসূলুল্লাহ স. এর নিকট নিয়ে আসা হল। তিনি তাকে বললেন, তুমি আল্লাহ্র নিকট ক্ষমা চাও এবং তওবা কর। সে বলল, আমি আল্লাহ্র নিকট ক্ষমা চাই এবং তাওবা করছি। অনন্তর মহানবী স. তিনবার বললেন $ হে আল্লাহ! তুমি তার তাওবা কবুল করো। গ. শাস্তি কার্যকরকরণ মহানবী স. এর সময়ে আইন বিভাগ ও নির্বাহী বিভাগ পৃথক ছিল না। সুতরাং তিনি বিচারক হিসেবে ফয়সালা করে প্রধান নির্বাহী হিসেবে বিচারের রায় কার্যকরও করতেন। মহানবী স. সরাসরি যে সমস্ত শাস্তি কার্যকর করেছিলেন তার কয়েকটি নিম্নরূপ -. ১. ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে নিহত ব্যক্তির ওলী বিনিময় গ্রহণে সম্মত না' হলে কিংবা ওলী না থাকলে মহানবী স. মৃত্যুদন্ড কার্যকর করেছেন। যেমন তিনি পাথর নিক্ষেপে এক ইয়াহুদীর মৃত্যুদন্ড কার্যকর করেছিলেন। অনুরূপভাবে তিনি ব্যভিচারের অপরাধে একাধিক পুরুষ ও মৃহিলার মৃত্যুদন্ড কার্যকর করেছিলেন। বর্ণিত আছে যে, তিনি ব্যভিচারের অপরাধে এক মহিলাকে রজম বা পাথর নিক্ষেপে মৃত্যুদন্ড দিয়েছিলেন, এমনকি তিনি নিজেও পাথর নিক্ষেপ করেছিলেন ।৬১ ২. চুরির অপরাধে হস্তকর্তন মহানবী স. এর সময়ে একটি চুরির ঘটনা ঘটে। অপরাধী ধরা পড়ে এবং অপরাধ প্রমাণিত হয়। তিনি চোরের হাত কাটার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের হাত কাটা হয়েছে। যেমন- একবার মাখজুমী গোত্রের এক কুরাইশী মহিলা চুরি করে ধরা পড়ে । নবী করিম স. তার হাত কেটে ফেলার নির্দেশ দেন। নির্দেশ শুনে লোকজন খুব পেরেশান হয়ে পড়লো । কারণ সেই মহিলা ছিলো সম্্রান্ত গোত্রের। তারা উসামা রা. কে বলে সুপারিশ করতে পাঠালেন নবী করিম স. এর কাছে। যখন তিনি রসূল করীম স. এর সাথে এ ব্যাপারে কথা বললেন তখন তিনি বললেন, হে উসামা! তুমি কি আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? তখন উসামা ইবনু যায়িদ ভয় পেয়ে বললেন, “ইয়া রসূলাল্লাহ্! আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়েছে।” অত:পর নবী করিম স. মিম্বারে দীড়িয়ে খুতবা দিলেন। প্রথমে ৬ ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-হুদুদ, অনুচ্ছেদ : ফিল মারআতি আল্লাতি আমারান নাবিউ স. বি বাজমিহা মিন জুহাইনা, প্রাশ্ুক্ত, খ. ১২, পৃ. ৭৯, হাদীস নং ৪৪২৯ ///.10907079071.00
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।