৪৬ ইসলামী আইন ও বিচার ২. তাওবার আহ্বান । ৩. বিভিন্ন প্রকার শাস্তি কার্ধকরকরণ। ৪. শাস্তি প্রয়োগ না করার সুপারিশ নিষিদ্ধকরণ । ক. মহানবী স. কখনো অপরাধীকে বাদীর নিকট সোপর্দ করতেন এবং শাস্তি কার্ধকর করার ক্ষেত্রে বাদীকে এখতিয়ার প্রদান করতেন। রসূলুল্লাহ স. বলেছেন, “যে ব্যক্তি স্বেচ্ছায় ও সঙ্ঞানে মুমিন ব্যক্তিকে হত্যা করল তাকে নিহতের অভিভাবকদের নিকট সোপর্দ করা হবে। তারা ইচ্ছা করলে তাকে হত্যা করবে আর ইচ্ছা করলে দিয়াত গ্রহণ করবে।”** আবূ হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ স. এর যুগে জনৈক ব্যক্তি নিহত হলে হত্যাকারীকে নিহত ব্যক্তির ওলীগণের নিকট সোপর্দ করা হয়। হত্যাকারী বলল, ইয়া রসূলাল্লাহ! আল্লাহ্র কসম, আমি তাকে হত্যা করতে চাই নি। রসূলুল্লাহ স. বললেন, সে যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকে এবং এমতাবস্থায় তুমি তাকে হত্যা কর তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে । তখন সে লোকটি হত্যাকরীকে ছেড়ে দিল।%৮ মহানবী স. যথাসম্ভব অভিযৃক্তকে শরীয়ত নির্ধারিত শান্তি হতে মুক্তি দেয়ার জন্য চেষ্টা করতেন। কোনো যৌক্তিক পথ আছে কিনা এজন্য তিনি বারবার বলতেন £ “হাদ্দ হতে মুক্তি দেয়ার.কোন সুযোগ থাকলে তোমরা হন্দ প্রতিহত করো ।”৫৯ বিচার কার্মক্রম শুরু করার পূর্বে মহানবী স. অপরাধীকে যথাসম্ভব মাফ করে দেয়ার জন্য সাহাবীগণকে উদ্বুদ্ধ করতেন, যদি অপরাধীর অন্যান্য দিক তালো থাকত বা ভালো আশা করা যেত। এ ব্যাপারে মহানবী স. বলেন £ “কোনো ব্যক্তি যদি তার শরীরে আঘাত পায় আর সে তা মাফ করে দেয় তবে এতে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার গুনাহ ক্ষমা করে দেন।”৬ খ. তাওবার আহ্বান কোনো কোনো ক্ষেত্রে মহানবী স. অপরাধীকে তাওবার আহ্বান জানিয়েছিলেন বলে বর্ণিত আছে। আবূ উমায়্যা আল-মাখযৃমী রা. হতে বর্ণিত। মহানবী স. নিকট এক চোরকে ধরে আনা হলো, সে তার চুরির অপরাধ স্বীকার করলো । কিন্তু তার সাথে চুরিকৃত কোন দ্রব্য পাওয়া গেল না। মহানবী স. তাকে বললেন £ তোমার ভাইয়ের ৫৭ ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় : আদ-দিয়াত, অনুচ্ছেদ $ মা জাআ ফিদদিয়াতে কামহিয়া মিনাল ইবিল, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ৪৩৪, হাদীস নং ১৩৮৭ ৭৮ ইমাম তিরমিধী, আস-সুনান, অধ্যায় : আদ-দিয়াত, অনুচ্ছেদ : মা জীআ ফি হুকমি ওয়ালিয়ীল কাতীলে ফিল কিসাসে ওয়াল আফরি, প্রাক, পৃ. ৪৪২, হাদীস নং- ১৪০৭1 ৫» ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-হুদুদ, অনুচ্ছেদ : আল-আফযুয়ানিল হুদুদ, আল- কাহেরা: দারুল হাদীস, ১৯৯৯, খ. ৪, পৃ. ১৮৭১, হাদীস নং- ৪৩৭৬। ৬ প্রাণ্ুক্ত। ///.10907079071.00)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।