ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৪৫ তিনি এ দিয়াত এ চার গোত্রের উপর ধার্য করেন যারা গর্তের কিনারায় উপস্থিত হয়েছিল। এ ফয়সালায় তাদের কেউ অসন্তুষ্ট হল এবং কেউ সন্্রষ্ট হল। অত:পর তারা রসূলুল্লাহ স. এর দরবারে আগমন করল, তারপর ঘটনাটি তার নিকট বর্ণনা করলো। তিনি বললেন, আমি তোমাদের মধ্যে ফয়সালা করব । একজন বলল, আলী রা. আমাদের মাঝে ফয়সালা করেছেন। আর আলী রা. যেভাবে ফয়সালা করেছেন সে তা কার্নী করল। রসূলুল্লাহ -স. বললেন, আলী রা. যা ফয়সালা করেছে সেটাই ফয়সালা ।* এভাবে তিনি উচ্চ আদালতে আঞ্চলিক আদালতের রায় বহাল রাখলেন। সহীহ বুখারীতে আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত আছে, নবী স. খালিদ ইবনুল ওয়ালীদ রা. কে বনী জাধিমার বিরুদ্ধে এক অভিযানে পাঠালেন। সেখানে পৌছে খালিদ রা. তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তারা দাওয়াত কবুল করেছিল কিন্তু তাঁকে তা বুঝিয়ে বলতে পারল না। তারা বলল, আমরা স্বধর্ম ত্যাগ করলাম, আমরা স্বধর্ম ত্যাগ করলাম। খালিদ তাদের কতককে হত্যা ও কতককে বন্দী করলেন। ক্নাকারী বলেন, অবশেষে একদিন তিনি আমাদের সবাইকে আদেশ দিলেন আমরা যেন নিজ নিজ বন্দীকে হত্যা করি। আমি বললাম, আল্লাহ্‌র কসম! আমি আমার বন্দীকে হত্যা করব না এবং আমার সাথীদের কেউই তার বন্দীদের হত্যা করবে না কারণ ব্যাপারটি সন্দেহযুক্ত। অবশেষে আমরা নবী করীম স. এর নিকট ফিরে আসলাম। আমরা তীকে বিষয়টি অবহিত করলাম। নবী করীম স. দুই হাত তুলে বললেন $ “হে আল্লাহ! খালিদ যা করেছে আমি তার দায় হতে যুক্ত। এই কথাটি তিনি দু'বার বললেন” 1৫ ইমাম বুখারী এই হাদীসটি একই গ্রন্থে কিতাবুল আহাকামেও বর্ণনা করেন এবং এর অনুচ্ছেদের শিরোনাম লিখেন- “বিচারক যদি অন্যায়ভাবে বা বিশেষজ্ঞ আলিমগণের বিপরীত রায় প্রদান করেন তবে তা গ্রহণযোগ্য নয় ।”৫৬ মোটকথা, মহানবী স. উচ্চ আদালতে আপিল করার সুযোগ রেখেছিলেন। তিনি কখনো নিয় আদালতের রায় বহাল রাখতেন, আবার কখনো তা বাতিল করে দিয়ে নতুনভাবে রায় প্রদান করতেন কিংবা নিম্ন আদালতের রায়কে বাতিল ঘোষণা করতেন। ১২. রায় কার্যকরণ রায় ঘোষণার পর তা বাস্তবায়নে লক্ষ্যে মহানবী স. নিম্ন বর্ণিত পদক্ষেপ গ্রহণ করতেন - ১. শাস্তি কার্যকর করার ক্ষেত্রে বাদীকে এখতিয়ার প্রদান। * ইমাম বায়হাকী, আস-সৃনানূল কুবরা, প্রাগুক্ত, খ. ৮, পৃ. ৭৫। ৭৫ ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আল-মাগাষী, অনুচ্ছেদ $ বাআছান্নাবিয়ু খালেদাবনাল ওয়ালিদে ইলা বানি জাধিমা, ২০০৫, খ. ৭, পৃ. ১৭৬, হাদীস নং ৪০০৩ ৫৬ ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ : ইবা কাদাল হাকিম়ু বিজাউধিন আওখিলাফিন আহলিল ইলম ফাহুয়া রাদদুন, ২০০৫, খ. ১০, পৃ. ৪৩২, হাদীস নং ৬৬৯ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।