ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ ইসলামী আইন ও বিচার রায় ঘোষণার ক্ষেত্রে রায়ের যৌক্তিকতা ও সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে মহানবী স. নিশ্চিত না হওয়া পর্যস্ত রায় ঘোষণা করতেন না। তিনি কলেন, “দিবালোকের মত দেখে থাকলে তুমি সাক্ষ্য দাও, অন্যথায় বিরত থাক ।”৫২ মহানবী স. সাক্ষ্য, স্বীকারোক্তি, বাদী-বিবাদীর বক্তব্য ও বক্তব্যের তাৎপর্য, আলামত ও দলীল-প্রমাণ ইত্যাদি সব কিছু দেখে বিচারকার্য সম্পাদন করতেন। অনুরূপভাবে মহানবী স. কর্তৃক নিয়োগকৃত বিচারকগণও বিচারকার্য সম্পাদন করতেন। মহানবী স. এর যুগে আলামতের উপর ভিত্তি করেও ফয়সালা দেয়ার অনেক উদাহরণ আছে। যেমন $ বনী কুরায়যার ব্যাপারে সাদ ইবনে মু'আয রা. ফয়সালা দিয়েছিলেন, যুদ্ধে সক্ষম সকল বালেগ পুরুষকে হত্যা করা হোক। পরে.-কতক বন্দীদের মৃত্যুদন্ড কার্যকর করার পূর্বে অভিযোগ করা হয় যে, কেউ কেউ বালে নয়। তখন সাহাবায়ে কিরামকে এ বন্দীদের বালেগ কিংবা নাবালেগ তা পরীক্ষা করার জন্য নির্দেশ দেয়া হল, তখন এভাবে আলামতের ভিত্তিতে তাদের ব্যাপারে ফয়সালা দেয়া হয় 1৫৩ ১১. রায় পুনর্বিবেচনার অনুমতি মহানবী স. এর বিচার প্রক্রিয়ায় আপিল করার অনুমতি ছিল। এ পর্যায়ে কোনো আঞ্চলিক বিচারালয়ে ফয়সালা হলে কেউ কেউ উচ্চ আদালত তথা মহানবী স. এর আদালতের দ্বারস্থ হতো। আলী রা. বলেন, রসূলুল্লাহ স. আমাকে ইয়ামানে পাঠিয়েছিলেন। এক সম্প্রদায় সিংহ শিকারের জন্য উচ্চ ভূমিতে গর্ত খনন করল এবং একটি সিংহ সেই গর্তে পড়ে হলো । একটি লোক সেই গর্তে পড়ে যায় এবং সে আরেকটি লোককে ধরার কারণে সে ও গর্তে পড়ে গেল এবং ধরাধরি করতে করতে অপর আল্নও দু'জন সেখানে পড়ে গিয়ে চারজন হয়ে গেল। সিংহ তাদের আঘাত করলে তারা নিহত হলো। এ সম্প্রদায়ের লোকজন অস্ত্র ধারণ করল এবং তাদের মাঝে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলো। আলী রা. বললেন, আমি তাদের নিকট এসে বললাম, তোমরা চার ব্যক্তির জন্য দু'শত ব্যক্তিকে হত্যা করবে? তোমরা আস, আমি তোমাদের মধ্যে ফয়সালা করে দেব। তোমরা যদি তাতে সন্তষ্ট থাক তা হলে এটাই তোমাদের মধ্যে ফয়সালা বলে ধরে নেব। যদি তোমরা অস্বীকার কর তবে তোমরা রসূলুল্লাহ স. এর নিকট এটা উত্থাপন করতে পার। আর তিনিই বিচার-মীমাংসার ক্ষেত্রে অধিক উপযুক্ত । তিনি বললেন, প্রথম ব্যক্তির জন্য দিয়াতের এক-চতুর্থাংশ, দ্বিতীয় ব্যক্তির জন্য দিয়াতের এক-তৃতীয়াংশ, তৃতীয় ব্যক্তির জন্য অর্ধেক এবং চতুর্থ ব্যক্তির জন্য পূর্ণ দিয়াত। ৭২ ইমাম বায়হাকী, আস-সুনানুল কুবরা, প্রাঞ্ুক্ত, খ. ১০, পৃ. ১৫৬। «* কাষী বুরহানুদ্দীন ইবৃনে ফারহূন, তাবসিরাতুল হুকাম ফী উসৃদিল আকদিয়াতে ওয়া মানাহিজিল আহকাম, প্রাণ্ক্ত, খ. ২, পৃ. ১৩৩। ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।