ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৪৩ ৮. সন্দেহের সুযোগ অভিযুক্ত ব্যক্তি ভোগ করবে মহানবী স. এর নীতি ছিল সন্দেহযুক্ত অবস্থায় যতদূর সম্ভব মুসলমানগণকে দণ্ড হতে অব্যাহতি দান করা, অভিযোগ হতে রেহাই দানের উপায় থাকলে তাকে ছেড়ে দেয়া। আয়েশা রা. বর্ণিত হাদীসে মহানবী স. বলেন £ “তোমরা ফথাসন্তব মুসলিমদের হতে হাদ্দ প্রতিহত করবে। কোনো উপায় থাকলে তাকে তার পথে ছেড়ে দাও। কারণ ইমাম বা কর্তৃপক্ষের ভুল করে শাস্তি প্রদান করার তুলনায় ভুল করে ক্ষমা করা উত্তম” ।৮ ৯. প্রতিনিধি নিয়োগ ও আল্লামা আল-কাত্তানী আহকামুল কুরআন-এর বরাত দিয়ে উল্নেখ করেছেন, রসূলুল্লাহ স. উম্মে হাবীবা বিনতে আবী সুফ্য়ানকে বিবাহের ব্যাপারে নাজাশীর নিকট আমর ইবনে উমায়্যা আদ-দামরীকে উকীল নিয়োগ করেছিলেন এবং মায়মূনা রা. কে বিবাহের ব্যাপারে আবূ রাফে' রা. কে উকীল নিয়োগ করেছিলেন ।*৯ তবে এটা ছিল বিবাহ সম্পাদনের ক্ষেত্রে দুই পক্ষের মাঝে কর্ম সম্পাদনের নিমিত্ত। কিন্ত বিচার কার্যক্রমের ক্ষেত্রে মহানবী স. এর সময়ে সাধারণত উকীল নিয়োগ করার প্রথা ছিল না। ১০. রায় ঘোষণা মহানবী স. বিচার কার্যক্রম নীতিমালায় রায় ঘোষণার ক্ষেত্রে দু'টি বিষয় লক্ষ রাখতেন - ক. ইনসাফপূর্ণ হওয়া । খ. শরীয়া ভিত্তিক হওয়া। কারণ রায় ঘোষণার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। মহানবী স. কিতাবুল্লাহর ভিত্তিতে ফয়সালা দিতেন। মহানবী স. কর্তৃক নিয়োগকৃত বিচারকগণ কুরআন-সুন্াহতে রায়ের ভিত্তি. পাওয়া না গেলে সেই ক্ষেত্রে নিজস্ব মতামতের আলোকে সার্বিক দিক বিবেচনা করে রায় ঘোষণা করতেন। শরীয়াবিরোধী কোন রায় তারা ঘোষণা করতেন না। মহানবী স. বলেন, “নিশ্চয় আমি হালালকে হারাম ঘোষণা করি না এবং হারামকে হালাল ঘোষণা করি না।”০ উম্মে সালামা রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন: “নিশ্চয় বিচারকের ফয়সালা হারামকে হালাল এবং হালালকে হারাম করতে পারে না।”১ * ইমাম তিরমিষী, আস-সুনান, অধ্যায় : আল-হুদুদ, অনুচ্ছেদ $ মা জাআ ফি দারয়িল হুদুদ, প্রাগুক্ত, পৃ. ৪৫৩, হাদীস নং- ১৪২৪ । | ** আল-কাত্তানী, প্রাগুক্ত, পৃ. ২৭৯ ৫০ ইবনে হাজার আল-আসকালানী, ফাতহুল বারী, আল-কাহেরা: দারুত তাকওয়া, ২০০০, খ. ৯ পৃ. ২৭৪। ৭১ ইমাম বুখারী, সহীহ আল-বৃখারী, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ : মান কুদিয়া লাহ বিহাক্কি আখীহি ফালা ইয়াখুযুছু,প্রাশ্ক্ত, খ. ১০, পৃ. ৪২৮, হাদীস নং ৬৬৯২। ///.10907079071.00

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।