৪২ ইসলামী আইন ও বিচার পার না। ওয়াইল রা. বলেন, লোকটি শপথ করে পিছনে ফিরলে রসূলুল্লাহ স. বললেন : এ ব্যক্তি যদি অন্যায়তাবে তোমার সম্পদ গ্রাস করে থাকে তবে সে এমতাবস্থায় আল্লাহ্র সাক্ষাত করবে যে, তিনি তার থেকে মুখ ফিরিয়ে রাখবেন ।* ৬. স্বীকারোক্তি মহানবী স. এর সময়ে অনেকেই নিজের অপরাধ স্বীকার করতো । মহানবী স. এর বিচার কার্যক্রম আলোচনায় আমরা দেখি যে, তিনি অপরাধীদের স্বীকারোক্তি আইনগতভাবে গ্রহণ করেছেন এবং তার ভিত্তিতে রায় প্রদান করেছেন। জাবির রা. বলেন, আসলাম গোত্রের এক ব্যক্তি নবী স. এর কাছে এসে ব্যভিচারের স্বীকারোক্তি দিল। নবী স. তাকে এড়িয়ে গেলেন, সে চারবার নিজের বিরন্দ্ধে সাক্ষ্য দিল । নবী স. তাকে বললেন, তোমার যধ্যে কি কোন পাগলামী আছে? সে বলল, না। রসূল স. তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত? সে বলল, হ্যা । অত:পর নবী স. তাকে প্রস্তর বর্ষণে হত্যার নির্দেশ দিলেন।০৬ ৭. পারিপার্থ্িকতা বিবেচনা ও মাঠ পর্যায়ে খোঁজ-খবর নেয়া মহানবী স. তাঁর বিচার কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তির পারিপার্থিকতাও যাচাই করতেন। মাইয আল-আসলামীর ঘটনা হতেও এটা বুঝা যায়। তিনি যখন তার কৃতকর্মের জন্য শাস্তি প্রার্থনা করলেন তখন রসূলুল্লাহ স. তার পরিবারের লোকজনকে ডেকে জিজ্ঞেস করলেন, এ লোকটির মাঝে কি কোন পাগলামী আছে? তারা বলল, সে সম্পূর্ণ সুস্থ। মহানবী স. আবার জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত না অবিবাহিত? সে উত্তর দিল, আমি বিবাহিত। তখন রসূলুল্লাহ স. তাকে রজম করবার নির্দেশ দিলেন। অনুরূপভাবে যেনার মাধ্যমে যে মহিলাটি গর্ভবতী হয়েছিল এবং অপরাধ স্বীকার করেছিল, তিনি তাকে সরাসরি হত্যা করেননি, বরং গর্ভস্থ বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর দুধপানের মেয়াদ শেষ হওয়া পর্যস্ত অপেক্ষা করেছিলেন। এভাবে অসংখ্য উদাহরণ বিদ্যমান। অনুরূপভাবে দেওয়ানী বিষয়ে কোনো বিবাদ দেখা দিলে মহানবী স. যথাসম্ভব মাঠ পর্যায়ে খোঁজ নিতেন। যেমন আল-কাত্তানী উল্লেখ করেন, যুবায়র ইব্নুল আওয়ামের সাথে এক আনসার পানির নালা নিয়ে যে বিবাদ করেছিল মহানবী স. সেখানে হাযির হয়ে তা প্রত্যক্ষ করেছিলেন ।? ** প্রাপুক্ত, পৃ. ৪০৩, হাদীস নং ১৩৪০ ৬ ইমাম বুখারী, সহীহ আল-বৃখারী, অধ্যায় : আল-হুদৃদ, অনুচ্ছেদ : আর-রজম বিল-যুসাল্লা, আল- কাহেরা: দারুত তাকওয়া. ২০০১ খ. ৩, পৃ. ৪০০, হাদীস নং- ৬৩২১। * প্রাগুক্ত, পৃ. ২৬৬ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।