ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৪১ সাক্ষীর মাধ্যমে বিচার কার্যক্রমে বিচারকের উপর আরোপিত দায়িত্ব পালন সহজ হয়। এ বিষয়ে তিনি বিচারকদেরও সাক্ষী গ্রহণে উদ্বুদ্ধ করে বলেন £ “বিচার- ফয়সালা হল জুলস্ত অংগারবিশেষ। অতএব সেই অংগারটি তোমা হতে অপসারণ কর দু'টি কাঠি দ্বারা”** হুসামুদ্দীন বুখারী বলেন, “দু'টি কাঠি অর্থ দু'জন সাক্ষী” ।*১ অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, মহানবী স. জনৈক ব্যক্তির সফর অবস্থায় মৃত্যুকালীন ওসিয়াত অনুসারে সম্পদ তার ওয়ারিসদের নিকট ফেরৎ দেয়া সংক্রান্ত ব্যাপারে অমুসলিমদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন ।*২ ৫. শপথ করানো মহানবী স. এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে মানুষ আল্লাহভীতি বা তাকওয়াকে তাদের পাথেয় হিসাবে গ্রহণ করেছিল। সেজন্য আল্লাহ্র নামে শপথ করানোর মাধ্যমেও তিনি ফয়সালা দিতেন, সাক্ষীদেরকেও শপথ করাতেন এবং বিবাদীদেরকেও শপথ করাতেন। ইবনে আব্বাস রা. বলেন, “রসূলুল্লাহ স. এ মর্মে ফয়সালা দিয়াছেন, বিবাদী শপথ করবে ।”৪০ সাক্ষীর শপথের ব্যাপারে আবু হুরায়রা রা. বলেন, “রসূলুল্লাহ স. একজন সাক্ষীর শপথের ভিত্তিতে ফয়সালা দিয়েছেন” আলকামা তার পিতা ওয়াইল রা. সূত্রে বলেন, হাদরামাওতের এক ব্যক্তি এবং কিনদার এক ব্যক্তি নবী করীম স. এর নিকট আসল । হাদরামাওতের লোকটি বলল, ইয়া রসূলাল্লাহ! এ লোকটি আমার একখন্ড জমির উপর চড়াও হয়েছে। কিনদার লোকটি বলল, এটা আমার সম্পত্তি, আমার দখলে আছে। এতে তার কোনো স্বত্ নেই! নবী করীম স. হাদরামী লোকটিকে বললেন, তোমার কি কোনো সাক্ষী আছে? সে বলল, না। তিনি বললেন, তা হলে তোমাকে তার (বিবাদীর) শপথের উপর নির্ভর করতে হবে। লোকটি বলল, ইয়া রসূলাল্লাহ! এ লোকটি তো ফাসিক। কিসের শপথ করছে তাতে সে কোনো পরওয়াই করবে না। সে তো বিন্দুমাত্র পরহেযগারী অবলম্বন করবে না। তিনি বললেন, এটা ছাড়া তুমি তার নিকট হতে আর কিছু পেতে ৪ আবূ বাকর মুহাম্মদ ইবনে আবূ সাহল আহমাদ শামসুল আইম্মা আস-সারাখসী, আল-মাবসৃত, করাটী: ১৯৮৭, খ. ১৬, পৃ. ৬৪ * শারহু আদাবিল কাদী লিল-খাস্সাফ, তা.বি. খ. ১, পৃ. ১৪৯ ৪২ ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-কাষা, অনুচ্ছেদ : শাহাদাতু আহলিব যিম্মা ওয়া ওসিয়াত ফিস-সফর, প্রাগুক্ত, ব. ৩, পৃ. ৩০৭ | ৪ ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ $ মা জাআ ফি আন্লাল বায়্যেনাতা আলাল মুদ্দায়ী ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, প্রীশুক্ত, খ. ৩, পৃ. ৪০৪, হাদীস নং ১৩৪২ * প্রাপুক্ত, পৃ. ৪০৫, হাদীস ১৩৪৫ ///.10907079071.00
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।