ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৪০ ইসলামী আইন ও বিচার নির্দেশ দিলেন এ উদ্দেশ্যে যে, সে যদি স্বীকৃতি দেয় তাহলে তাকে ্ততর বর্ষণে হত্যা করা হবে। তারপর সে স্বীকৃতি দিল এবং তাকে প্রস্তর বর্ষণে হত্যা করা হল।* এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে। মোটকথা মহানবী স. তার বিচার কার্যক্রমে বাদী-বিবাদী উভয়ের বক্তব্য শোনতেন। তিনি আলী রা. কে বিচারক নিয়োগ করার সময় তার উদ্দেশ্যে বলেছিলেন: “তোমার নিকট যখন দুই ব্যক্তি বিচার প্রার্থনা করে তখন অপর জনের কথা না শোনা পর্যন্ত প্রথম জনের কথার ভিত্তিতে ফয়সালা দিবে না।”৫ 8. সাক্ষ্য গ্রহণ ও দলীল-প্রমাণ উপস্থাপন মহানবী স. স্বীয় বিচারকার্ষে বাদীকে সক্ষ্য-প্রমাণ পেশ করার নির্দেশ দিতেন। মহানবী স. বলেন- “মানুষ দাবি করলেই যদি সব কিছু দিয়ে দেয়া হয়, তাহলে তারা কোনো কওমের রক্ত ও সম্পদ দাবি করে বসবে। কিন্তু যে বাদী তাকে দলীল-প্রমাণ পেশ করতে হবে এবং যে তা অস্বীকার করবে তাকে শপথ করতে হবে” ৬৬ সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে যারা ইনসাফের সাথে সাক্ষ্য দেয় মহানবী স. সেসব লোকের সাক্ষ্যকে প্রাধান্য দিতেন। আল-কুরআনে বলা হয়েছে- “এবং তোমাদের মধ্য হতে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিও” ।৩* সাক্ষীর মাপকাঠি সম্পর্কে মহানবী স. বলেন, “বিশ্বাস ভঙ্গকারী প্রতারক পুরুষ ও নারী এবং হদ্দের শাস্তি প্রাপ্ত পুরুষ ও নারীর সাক্ষ্য গ্রহণ করা বৈধ নয়” ।৩৮ মহানবী স. সাক্ষ্য দেয়ার জন্য লোকনজনকে উদ্বুদ্ধ করতেন। মহানবী স. তার. সাহাবীগণকে কোনো বিষয়ে সাক্ষী তলব করার আগে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সাক্ষ্য দেয়ার জন্য আহবান জানিয়েছিলেন। যেমন রসূল স. বলেন, “তোমাদেরকে কি আমি উত্তম সাক্ষী সম্পর্কে অবহিত করৰ না? উত্তম সাক্ষী হল সেই ব্যক্তি, যাকে সাক্ষ্য দিতে আহ্বান জানালে সাথে সাথে এগিয়ে আসে” ।২৯ ৬ ইমাম মালিক, আল-ওয়াজা, অধ্যায় : আল-হুদৃদ, অনুচ্ছেদ : মা জাআ ফির রাজম, ্রীশুক্ত, খ. ২, পৃ. ৩৪৮ ০. ইমাম তিরমিবী, আস-সনান, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ: মা জীআ ফিল কাি লা ইয়াকদি বায়নাল খাসমাইনে হাস্র ইয়াসমাআ কালামাহুমা, অল-কাহেরা : দারুল হাদীস, ২০০৫, খ. ৩, পু. ৩৯৯, হাদীস নং ১৩৩১ ইমাম মুসলিম, সহীহ আল-মুসলিম, অধ্যায় : আল-আকদিয়া, অনুচ্ছেদ : আল-ইয়ামিনু আলাল মুন্দাআ আলাইহি, আল-কাহেরা: দারুল হাদীস, ১৯৯৭, খ. ৩ পৃ. ১৯৩, হাদীস নং- ১৭১১। ৩ আল-কুরআন: ৬৫ £ ২ ০ ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় : আশ-শাহাদাহ, অনুচ্ছেদ: মা জাআ ফিমান লা তাজুযু শাহাদতুহু, প্রাণুক্ত, খ. ৪, পৃ. ২৭৯, হাদীস নং ২২৯৮। ৩» ইমাম মুসলিম, সহীহ মুসলিম, অধ্যায় : আল-আকদিয়া, অনুচ্ছেদ $ বায়ানু খাবরিশ শুহদ, বৈরূত : দারুল মাআরেফা ২০০১, খ. ১২, পৃ. ২৪৩, হাদীস নং ৪৪৬৯ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।