ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৩৯ ইমাম ইব্নুত তুল্লা এই ঘটনার আলোকে বলেন, প্রশাসক হতে দূরে অবস্থানরত ব্যক্তিকে হাজির করা না গেলে তাকে লিখিত নোটিশ দিয়ে জানাতে হবে 1০২ সাবিত ইবনে কায়স রা. এর স্ত্রী জামিলা রসূলুল্লাহ স. এর কাছে এসে অভিযোগ দায়ের করল যে, সাবিত তার একটি হাত ভেঙ্গে ফেলেছে । একথা শুনে মহানবী স. সাবিতকে ডেকে আনলেন এবং ফয়সালা করলেন। অন্য বর্ণনায় এসেছে, এ মহিলার ভাই আবদুল্লাহ ইবন উবাই অভিযোগ দায়ের করেছিলেন ।০ মুহাম্মদ ইবনে খালাফ আল-ওয়াকী তার আখবারুল কুদাত গ্রন্থে বলেন, আব্বাসী খলীফা হারুনুর রশীদ-এর বিরুদ্ধে এক ইয়াহুদী নাগরিক মামলা দায়ের করলে ইমাম আবু ইউসুফ র. খলীফাকে আদালতে উপস্থিত হয়ে তার বক্তব্য পেশের জন্য সমন জারি করেন। তিনি স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য পেশ করেন। এ মামলার রায় তার বিপক্ষে যায় এবং তিনি তা নীরবে মেনে নেন। ৩. আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর মহানবী স. অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন। আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ আল-জুহানী রা. বর্ণিত হাদীস থেকে জানা যায়, একবার দুই ব্যক্তি রসূলুল্লাহ স. এর দরবারে মামলা দায়ের করলো। তাদের একজন বলল, ইয়া রসূলাল্লাহ! আপনি আমাদের মাঝে আল্লাহ্র কিতাব অনুযায়ী ফয়সালা করে দিন। ছ্িতীয়জন বলল, হাঁ, আমাদের মধ্যে আল্লাহ্র কিতাব অনুযায়ী ফয়সালা করে দিন এবং তার আগে আমাকে কথা বলার অনুমতি দিন। মহানবী স. বললেন, আচ্ছা বল। সে বলল, আমার ছেলে তার চাকুরী করতো । অত:পর সে তার মালিকের স্ত্রীর সাথে ব্যভিচার করে। লোকটি আমাকে জানাল, আমার ছেলেকে প্রস্তর বর্ষণে হত্যা করা হবে। অত:পর আমি তাকে ১০০ বকরী এবং আমার ১টি বাদী ফিদইয়া হিসেবে দিলাম। তারপর আমি আলিমদের নিকট জিজ্ঞেস করলাম, তারা আমাকে জানাল যে, আমার ছেলেকে ১০০ বেত্রাঘাত ও ১বছরের নির্বাসন দন্ড দেয়া হবে। তারা আমাকে আরো অবগত করল যে, তার স্ত্রীকে প্রস্তর বর্ষণে হত্যা করা হবে। রসূল স. বললেন, এ সম্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযারী ফায়সালা করে দিব। তোমার বকরী ও বাদী ফিরিয়ে নিয়ে যাও। তার ছেলেকে ১০০ বেত্রাঘাত ও ১ বছর নির্বাসন দন্ড প্রদান করেন। অত:পর.উনাইস আল-আসলামীকে অন্য একজন মহিলাকে নিয়ে আসার ৩ ইমাম ইবনুত্‌ তুল্পা কুরতুবী, আকদিয়াতুর রাসূল, (উর্দু), তাহকীক জিয়াউর রহমান আ'জমী, লাহোর: ইদারা মাঁআরিফে ইসলামী, ১৯৮৭, পৃ. ২৬ ৩৩ ইমাম বায়হাকী, আসসুনানুল কুবরা, অধ্যায় : আল-কাসামা, অনুচ্ছেদ : আহঙ্গুল কাসামা ওয়াল বেদায়া ফিহা মাআল লাওছি, পাকিস্তান : দারুল ফিকির তা. বি, থ. ১২, পৃ. ২০৭ ///.1090709071.00)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।