৩৮ ইসলামী আইন ও বিচার খ. অপরাধী নিজেই ঈমানের তাকিদে আবেদন করেছে। যেমন মালিক ইবনে ইয়াহইয়া সুরে বর্ণিত হাদীস থেকে জানা যায়, আসলাম গোত্রের মা'ইয আল- আসলামী রসূলুল্লাহ স. এর নিকট এসে যেনা করার কথা প্রকাশ করলেন এবং চারবার নিজের বিরুদ্ধে সাক্ষী দিলেন, তখন রসূলুল্লাহ স. তাকে আদেশ দিলেন রজম বা পাথর নিক্ষেপ করার জন্য ।২৯ গ. তৃতীয় পক্ষ কর্তৃক অভিযোগ দায়ের বা বিচারালয়ের আওতাধীন আনা । যেমন আবু হুরায়রা রা, কর্তৃক বর্ণিত হাদীস- রসূলুল্লাহ স. মা'ইয আল-আসলামীকে বললেন, আমার নিকট যে কথা পৌছল সেটা সঠিক কিনা? তখন তিনি বললেন, আপনার নিকট কী কথা পৌছেছে? তখন রসূল স. বললেন, তুমি নাকি উম্বুক গোত্রের একজন দাসীর সাথে যেনা করেছ? তখন তিনি বললেন, হ্যা। তিনি চারবার সাক্ষী দিলেন। তখন রসূল স. তাকে রজম বা পাথর নিক্ষেপ করার নির্দেশ দিলেন।” তরে সাধারণত অভিযোগ দায়ের করার পূর্ব পর্যস্ত মহানবী স. কোনো সিদ্ধান্ত দিতেন না, বেশির ভাগ ক্ষেত্রেই অভিযোগ দায়ের হলেই তিনি বিচার করতেন। গিয়াসুদ্দিন বলবনের রাজতুকালে প্রধান বিচারপতির আদালতে এক নাগরিক তার বিরুদ্ধে আরজি পেশ করে । তিনি স্বশরীরে আদালতে উপস্থিত হন এবং বিচারের রায় তার বিরদ্ধে যায়। বিচার শেষে তিনি তার তরবারি কোষমুক্ত করে বলেন, কাষী সাহেব! আপনি যদি ন্যায়বিচার নী করতেন তবে আমার এই তরবারি আপনাকে দ্বিখভিত করতো । কাধী সাহেব তার চাবুক উচিয়ে বললেন, আপনি যদি বিচারের রায় মেনে না নিতেন, তবে এই চাবুক আপনার পিঠকে রক্তে রঞ্জিত করতো ।” ২. সমন জারি বিচার কার্যক্রমে দেখা যায়, কেউ এককভাবে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বিচারক তাকে ডেকে আনার ব্যবস্থা করতেন । লিখিতভাবেও বিবাদীকে ডেকে জানার ব্যবস্থা করা-হতো। যেমন সাহল ইবনে আবি খাছমা রা. থেকে বর্ণিত হাদীস থেকে জানা যায়, ইয়াহুদীরা আবদুল্লাহ ইব্ন সুহায়লকে খায়বারে গুপ্ত হত্যা করলে তার ভাই মুহায়্যাসা ও আবদুর রহমান ইবৃনে সুহায়ল নবী করীম স. এর নিকট এসে অভিযোগ দায়ের করেন। ব্রসূলুল্লাহ স. ইয়াহুদীদের মতামত জানার জন্য তাদের বিরুদ্ধে লিখিত সমন জারী করেন।*১ ২» ইমাম মালিক, আল-মুওয়াভা, অধ্যায় : আল-হুদৃদ, অনুচ্ছেদ : মা জাআ ফির-রাজ্ম, দেওবন্দ: আল-মাকতাবাতুল আশরাফিয়া, তা. বি. খ. ২, পৃ. ৩৪৮ * ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় : আল-হুদৃদ, অনুচ্ছেদ : মা জাআ ফিততালকীন ফিল-হাব্দ, আল-কাহেরা: দারমল হাদীস, ২০০৫, খ. ৩, পৃ. ৪৫৫ ৩ ইমাম মালিক, আল-মুওয়াভা, অধ্যায় : আল-কাসামা, অনুচ্ছেদ : তাবদিয়াতু আহলিদ দাম ফিল কাছামা, প্রাগুক্ত, পৃ. ৩৪৪ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।