ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৩৭ না। কিন্ত্র ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মদ র. এর মতে, এক্ষেত্রে বিচারকের রায় বাতিল হয়ে যাবে ।২৫ বিচারকার্ধে জবাবদিহিতা আইনের শাসন প্রতিষ্ঠায় এবং জুলুম অবসানে বিচারকার্যে জবাবদিহিতা একটি গুরুতৃপূর্ণ বিষয়। আল্লামা কাত্তানী উলেখ করেন, মহানবী স. তার বিচারকগণের বিচার কার্যক্রম তদারকি করতেন। তাছাড়া তিনি নিজে যে সমস্ত বিচার-ফয়সালা করতেন যথাসম্ভব সেগুলোরও মাঠ পর্যায়ে খোঁজখবর নিতেন ।২৬ এছাড়া মহানবী স. ছ্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে । অতএব ইমাম-যিনি জনগণের দায়িত্ব রয়েছেন, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ।”২* মহানবী স. যায়দ ইবনে আরকাম এবং আলা ইব্নে উকবাকে সেরেন্তাদার নিয়োগ করেছিলেন। তারা উভয়ে বিভিন্ন গোত্রের ঘটনাবলী, চুক্তিপত্র এবং আনসারদের নারী-পুরুষদের মধ্যে বিভিন্ন বিষয়সমূহ লিখে রাখতেন ।২৮ রসূলুল্লাহ স. প্রতিষ্ঠিত রাষ্ট্রে গৃহীত বিচার কার্যক্রমের বিভিন্ন পদ্ধতি মহানবী স.-কে কেউ কেউ কেবল ধর্মীয় নেতা মনে করেন। অনেকে আবার ইসলামকে আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্ম মনে করতে চান। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান এবং মুহাম্মদ স. যে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র গ্রহণযোগ্য আদর্শ তা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুটে উঠেছে। এসবের আলোকে মহানবী স. এর বিচার কার্যক্রমের একটি প্রক্রিয়া চেড়পবফতব) আমাদের সামনে প্রতিভাত হয়। নিয়ে তার কয়েকটি গুরুত্পূর্ণ দিক আলোচনা করা হল- ১. অভিযোগ দায়ের বা আরজি পেশ মহানবী স. এর অধিকাংশ বিচার কার্যক্রমে দেখা যায়, তার কাছে প্রথমে অভিযোগ বা আরজি পেশ করতে হয়েছে। সেই অভিযোগ পেশ বিভিন্ন রকমের ছিল। যেমন - ক. ক্ষতিস্ত ব্যক্তি অভিযোগ দায়ের করতে পারে! যেমন কেউ তার ভাই বা গোক্রীয় কোনো ব্যক্তির হত্যার অভিযোগ করেছে, চুরির অভিযোগ তুলেছে, জমিজমা ইত্যাদির ঝগড়া মীমাংসা করার জন্য আরজি পেশ করেছে। ২ প্রাপক, ২ শায়খ আল-কাত্তানী, আত-তারাতীবুল ইদারিয়া, প্রাণুক্ত, খ. ১, পৃ. ২৬৬ ২৭ ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আল-আহকাম, অনুচেছদ $ কাউলিল্লাহি আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরিমিনকুম, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৪, খ. ১০, পৃ. ৪০৫,হাদীস নং-৬৬৫৩ ২৮ আল-কাত্তানী, প্রাগুক্ত, পৃ. ২৭৫ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।